ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 105

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল ঢাকার তেজগাঁও কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানের একটি বিতর্কিত ছবি ও ক্যাপশন পোস্ট করেন। ওই পোস্টে বর্তমান সরকারের বিভিন্ন কার্ড বা জনকল্যাণমূলক প্রকল্পের প্রসঙ্গ টেনে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পোস্টটির স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন  বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: র‍্যাবের অভিযানে ঘাতক চালক গ্রেপ্তার

বিষয়টি পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বুধবার রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানিয়েছেন, অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে এবং স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট, পঞ্চগড়ে কলেজছাত্র গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাকিল ঢাকার তেজগাঁও কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানের একটি বিতর্কিত ছবি ও ক্যাপশন পোস্ট করেন। ওই পোস্টে বর্তমান সরকারের বিভিন্ন কার্ড বা জনকল্যাণমূলক প্রকল্পের প্রসঙ্গ টেনে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পোস্টটির স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতি ৩ মাসের জন্য স্থগিত