ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, তথ্যের ঘাটতি ছিল মিডিয়ায় আমাকে টার্গেট করা হয়েছে, বললেন ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাকের, প্রধানমন্ত্রীর কাছে জমা দিলেন পদত্যাগপত্র স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের বাধা নেই: আইনমন্ত্রী ফ্রান্সে সহিংসতা-লুটপাট, গ্রেপ্তার ২ হাজার ৪০০

খুলনায় নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ, পরিচালকসহ দুজন পলাতক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 197

ছবি সংগৃহীত

খুলনা মহানগরীতে একটি মাদক নিরাময় কেন্দ্রে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন।

রোববার (৮ মার্চ) রাতে খুলনা নগরীর মোল্লাবাড়ি এলাকায় নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানা-র পরিদর্শক (তদন্ত) অনিমেষ জানান, ধর্ষণের শিকার নারী এক কন্যা সন্তানের জননী। রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি বন্ধু সায়মন-এর সঙ্গে নিরাময় কেন্দ্রে যান।
অভিযোগ অনুযায়ী, ওই নারীর কাছে বন্ধুর পাওনা চার হাজার টাকা ছিল। টাকা দেওয়ার কথা বলে সায়মন তাকে ভবনের চিলেকোঠায় নিয়ে যান এবং সেখানে রেখে নিচে নেমে যান।

আরও পড়ুন  খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

এরপর রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহীন ও সায়মনের কথিত চাচা পঙ্কজ শিকদার তাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর ওই নারীকে ভবনের গেটের ভেতরে তালাবদ্ধ রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে নিজের মোবাইল ফোন দিয়ে স্বামীকে বিষয়টি জানালে তিনি থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে নিরাময় কেন্দ্রের মূল ফটক তালাবদ্ধ। পরে স্থানীয়দের সহায়তায় ভেতরে ঢুকে ওই নারীকে উদ্ধার করা হয়।

পরে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এর ওসিসিতে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্বামীর জিম্মায় দেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানা—র ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তিনজনকে আসামি করা হবে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

খুলনায় নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ, পরিচালকসহ দুজন পলাতক

আপডেট সময় ১২:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

খুলনা মহানগরীতে একটি মাদক নিরাময় কেন্দ্রে এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালকসহ অভিযুক্তরা পলাতক রয়েছেন।

রোববার (৮ মার্চ) রাতে খুলনা নগরীর মোল্লাবাড়ি এলাকায় নিউ পথ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র-এ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানা-র পরিদর্শক (তদন্ত) অনিমেষ জানান, ধর্ষণের শিকার নারী এক কন্যা সন্তানের জননী। রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনি বন্ধু সায়মন-এর সঙ্গে নিরাময় কেন্দ্রে যান।
অভিযোগ অনুযায়ী, ওই নারীর কাছে বন্ধুর পাওনা চার হাজার টাকা ছিল। টাকা দেওয়ার কথা বলে সায়মন তাকে ভবনের চিলেকোঠায় নিয়ে যান এবং সেখানে রেখে নিচে নেমে যান।

আরও পড়ুন  খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার