ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পানামা খাল, বাণিজ্য আর বৈচিত্র্যের সংযোগস্থল সাবেক স্পিকার শিরীন শারমিনকে আদালতে তুলে রিমান্ড চাইল ডিবি ছেঁড়া পোশাকে অক্ষয় কুমারের চমক: ‘ভূত বাংলা’র প্রচারে ভিন্ন আমেজ ‘মসজিদ’ ভেবে ইহুদি উপাসনালয়ই ধ্বংস করল ইসরাইল স্বাস্থ্য খাতে ১ লাখ নতুন জনবল নিয়োগের উদ্যোগ সরকারের ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট; সংসদ অধিবেশনে ধর্মমন্ত্রীর ঘোষণা বান্দরবানে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৪ বসতবাড়ি ইরানজুড়ে ব্যাপক হামলায় ১৫ জন নিহত দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে: সংসদে জ্বালানি মন্ত্রী কলকাতায় হামলার হুমকির মুখে মোদির নীরবতা নিয়ে প্রশ্ন মমতার; প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

১৩ ঘণ্টা পর দেশে আবারও ভূমিকম্প অনুভূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 93

ছবি সংগৃহীত

প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম।

Indian Meteorological Department–এর তথ্যের বরাত দিয়ে European-Mediterranean Seismological Centre জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন  গণমাধ্যমের স্বাধীনতা ও অর্থনৈতিক সংস্কার: প্রধান উপদেষ্টার অঙ্গীকার

উৎপত্তিস্থল সিকিমে হলেও এর প্রভাবে ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং ও শিলিগুড়ির বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়। বাংলাদেশেও সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে কম্পন টের পাওয়া গেছে। তবে তীব্রতা কম থাকায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গতকাল বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রাতের ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৬২ কিলোমিটার দূরে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা অনুভূত হয়। কক্সবাজার ও আশপাশের এলাকায় কম্পনের মাত্রা তুলনামূলক বেশি ছিল।

নিউজটি শেয়ার করুন

১৩ ঘণ্টা পর দেশে আবারও ভূমিকম্প অনুভূত

আপডেট সময় ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮। উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিম।

Indian Meteorological Department–এর তথ্যের বরাত দিয়ে European-Mediterranean Seismological Centre জানায়, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আরও পড়ুন  নিজেদের সুবিধার আশায় স্বৈরাচারের দালালি করেছে একদল সাংবাদিক: প্রেস সচিব