ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের
জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা ও অর্থনৈতিক সংস্কার: প্রধান উপদেষ্টার অঙ্গীকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 404

ছবি সংগৃহীত

বাংলাদেশের গণমাধ্যম বর্তমানে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বইছে বলেও তিনি সতর্ক করেন। 

বুধবার (২৯ জানুয়ারি) ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন, সম্পদপাচার প্রতিরোধ এবং ভুল তথ্য মোকাবেলার প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন  ঢাকায় বিশ্বমানের হাসপাতাল করতে চায় চীন

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থান দেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই আন্দোলনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কার, গণমাধ্যমের স্বাধীনতা, সম্পদ পুনরুদ্ধার এবং সাইবার নিরাপত্তা আইন উন্নয়নের উদ্যোগ নিয়েছে। রোহিঙ্গা সংকট নিয়েও তারা আলোচনা করেন।

অ্যালেক্স সোরোস বলেন, ‘‘আমরা বাংলাদেশের এই সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত।’’ তিনি ড. ইউনূসের নেতৃত্বে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন। ড. ইউনূস বলেন, ‘‘ডাভোস সফরে বুঝেছি, বিশ্বের অনেকেই এখনো বাংলাদেশে গত জুলাইয়ে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থান সম্পর্কে অবগত নন। বরং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।’’ তিনি আন্তর্জাতিক মহলে প্রকৃত তথ্য প্রচারের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার হওয়া ২৩৪ বিলিয়ন ডলার ফেরত আনতে ফাউন্ডেশনের সহায়তা চান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনের কঠিন দায়িত্ব কাঁধে নিয়েছে এবং এ যাত্রায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতা ও অর্থনৈতিক সংস্কার: প্রধান উপদেষ্টার অঙ্গীকার

আপডেট সময় ০৭:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের গণমাধ্যম বর্তমানে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বইছে বলেও তিনি সতর্ক করেন। 

বুধবার (২৯ জানুয়ারি) ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন, সম্পদপাচার প্রতিরোধ এবং ভুল তথ্য মোকাবেলার প্রচেষ্টায় সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত সীমান্ত নিরাপত্তায় নতুন যুগের সূচনা