ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 1881

ছবি সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুটি আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সোমবার রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।

নিহত চিকিৎসকের নাম মিশুক ভট্টাচার্য (৩৮)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার পিন্টু ভট্টাচার্যের ছেলে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন এবং নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতেন।

আরও পড়ুন  আলজেরিয়ায় গভীর খাদে বাস, নিহত ২৭ আহত ৩৯

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে স্কুটি চালিয়ে বাসায় ফিরছিলেন মিশুক ভট্টাচার্য। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতালের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

আপডেট সময় ১১:০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় স্কুটি আরোহী এক চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সোমবার রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন।

নিহত চিকিৎসকের নাম মিশুক ভট্টাচার্য (৩৮)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার পিন্টু ভট্টাচার্যের ছেলে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন এবং নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা সেবা দিতেন।

আরও পড়ুন  সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬