ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যের লড়াই: কুপিয়ে হত্যা করা হলো ‘এলেক্স ইমনকে’ শান্তি আলোচনা থেকে ইরান কি হার না মানার বার্তা দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি, বৈচিত্র্য আর বিশ্বনেতৃত্বের প্রতীক হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন মঞ্জুর মার্কিন যুক্তরাষ্ট্র শক্তি, বৈচিত্র্য আর বিশ্বনেতৃত্বের প্রতীক হামে আরও ১০ শিশুর মৃত্যু দুই কলেজ শিক্ষককে পার্সেলে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি মারা গেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত মীরসরাইয়ে ৬০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ২

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 462

ছবি সংগৃহীত

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে।

আরও পড়ুন  শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু, আহত একজন

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বাধিক ৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন এবং ঢাকা উত্তর সিটিতে ২৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ৩ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৩৮৫ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ১৩ হাজার ৯৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার এই সময়ে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই এডিস মশার প্রজননস্থল পরিষ্কার রাখা এবং সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জনসচেতনতা এবং স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে বলেও সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশারি ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তারা।

সরকারি পর্যায়ে নিয়মিত পরিসংখ্যান প্রকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়েও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ডেঙ্গু ঝুঁকি বেশি থাকায় এদের প্রতি আলাদা যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, এখনই সময় সচেতন হওয়ার নাহলে আগামি দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ জন

আপডেট সময় ০৬:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ২১০ জনে।

আরও পড়ুন  ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে ৫৯ জনের মৃত্যু