ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

জুলাই আন্দোলন মামলায় আত্মসমর্পণে জামিন পেলেন অপু বিশ্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 284

ছবি সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। আজ রবিবার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন  বিপুল সংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি

সকালেই অপু বিশ্বাস আদালতে হাজির হন। শুনানির সময় তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী আবুল বাশার কামরুল। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন পেয়েছিলেন অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিননামা দাখিল করেন তিনি।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ‘জুলাই আন্দোলন’ চলাকালে আন্দোলনকারীরা ভাটারা থানার সামনে অবস্থান নেন। ওই সময় পুলিশ গুলি চালালে এনামুল হক নামে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন এবং পরে চিকিৎসা নেন।

এই ঘটনায় এনামুল হক বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন-চারশ’ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, জায়েদ খানসহ ১৭ জন চলচ্চিত্র ও টিভি তারকা। অভিযোগে বলা হয়, তারা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করেছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন।

এই মামলায় এর আগেই, গত ১৮ মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। তবে ২০ মে তিনি জামিনে মুক্তি পান।

এ মামলার অন্যান্য তারকাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। মামলাটি নিয়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই আন্দোলন মামলায় আত্মসমর্পণে জামিন পেলেন অপু বিশ্বাস

আপডেট সময় ০৩:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আত্মসমর্পণ করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। আজ রবিবার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন  ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি: কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন