ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

টঙ্গীতে যৌথ অভিযানে গ্রেপ্তার ২৪ মাদক ব্যবসায়ী, উদ্ধার বিপুল মাদক ও নগদ টাকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • / 716

ছবি সংগৃহীত

টঙ্গীর মাজার বস্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গতকাল দিবাগত রাতে পরিচালিত এই অভিযানটি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহেল রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭) এবং স্বপন (২৪)।

আরও পড়ুন  অপারেশন ডেভিল হান্ট’: ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে গ্রেপ্তার ১ হাজার ৭৭৫ জন, উদ্ধার অস্ত্রশস্ত্র"

অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬ বোতল বিদেশি মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবনের পেপার, একটি স্বর্ণের দুল, বিপুল পরিমাণ মাদক সেবনের সামগ্রী, ২টি মানিব্যাগ, ২০টি গ্যাস লাইট এবং নগদ ২ লক্ষ ৬৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

টঙ্গীতে যৌথ অভিযানে গ্রেপ্তার ২৪ মাদক ব্যবসায়ী, উদ্ধার বিপুল মাদক ও নগদ টাকা

আপডেট সময় ০১:৫৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

টঙ্গীর মাজার বস্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গতকাল দিবাগত রাতে পরিচালিত এই অভিযানটি গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহেল রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭) এবং স্বপন (২৪)।

আরও পড়ুন  শহরজুড়ে নিরাপত্তা জোরদার: বিশেষ অভিযানে দুই দিনে গ্রেপ্তার ৩৯৩ জন