ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উপদেষ্টা নিয়োগের চিঠি নিয়ে বিস্তারিত প্রকাশ মন্ত্রণালয়ের তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর: কারামুক্তিতে আর কোনো বাধা নেই উরুগুয়ে: ছোট কিন্তু উন্নত দক্ষিণ আমেরিকার দেশ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি; স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কাল: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধে সৃষ্ট আর্থিক বিপর্যয় ঠেকাতে হরমুজ প্রণালীতে কর বসাবে ইরান

বিচার বিভাগের সংস্কারে সহযোগিতা করছে গণমাধ্যম: প্রধান বিচারপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 161

ছবি সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কারে গণমাধ্যম ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন  গুরুতর অসদাচরণের দায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির হায়াতের অপসারণ

সোমবার (২ জুন) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে অনুষ্ঠিত ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)–এর বার্ষিক প্রকাশনা ‘প্রজন্ম ২৪’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান বিচারপতি বলেন, “বিচার বিভাগের সংস্কারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। গণমাধ্যম ইতোমধ্যে নানা দিক থেকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে। আশা করি, ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল প্রতিবেদন বিচারপ্রার্থীদের আস্থা বৃদ্ধি করে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বেগবান করে।

অনুষ্ঠানে ‘প্রজন্ম ২৪’ প্রকাশনার মোড়ক উন্মোচনের মাধ্যমে ল’ রিপোর্টার্স ফোরামের তথ্যনির্ভর ও পেশাদার সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান, সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির একান্ত সচিব শরীফুল আলম ভূঁঞা।

ল’ রিপোর্টার্স ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, সাবেক সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বিচার বিভাগের সংস্কারে সহযোগিতা করছে গণমাধ্যম: প্রধান বিচারপতি

আপডেট সময় ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কারে গণমাধ্যম ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন  গণমাধ্যমের স্বাধীনতা ও অর্থনৈতিক সংস্কার: প্রধান উপদেষ্টার অঙ্গীকার