ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 153

ছবি: সংগৃহীত

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১১৫ রানের লক্ষ্য ১৫.১ ওভারেই টপকে যায় স্বাগতিকরা। ওপেনার তানজিদ হাসানের অপরাজিত অর্ধশতকে সহজ জয় পায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান দ্রুত রান তুলতে থাকেন। উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। পরে পাকিস্তানের অধিনায়ক শাহীন আফ্রিদি সাইফ হাসানকে আউট করলে এই জুটি ভাঙে। সাইফ ১০ বলে ৪ রান করেন।

এরপর তানজিদ হাসানের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে দ্রুত রান বাড়তে থাকে। সপ্তম ওভারেই দল পঞ্চাশ রান পূর্ণ করে। এই জুটিতে ৮২ রান আসে। আবরার আহমেদের এক ওভারে টানা ছক্কা মারেন তানজিদ। আবার শাহীন আফ্রিদির ওভারেও একাধিক চার আসে।

আরও পড়ুন  ইংল্যান্ডকে কাঁপিয়ে দিল নেপাল,হারলেও লড়াইয়ে উজ্জ্বল ছিল দলটি

দারুণ ফর্মে থাকা তানজিদ নিজের পঞ্চম অর্ধশতক পূর্ণ করেন। শেষ পর্যন্ত তিনি ৪২ বলে ৭ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৬৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে ৫ চারসহ ২৭ রান করেন। পরে লিটন দাস ৩ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল পাকিস্তান। ওপেনার মাআজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান দ্রুত রান তুলতে থাকেন। তবে প্রথম দশ ওভারের শেষ দিকে আঘাত হানেন পেসার নাহিদ রানা। ৩৮ বলে চারটি চারে ২৭ রান করা ফারহানকে ফিরিয়ে দিয়ে ৪১ রানের জুটি ভাঙেন তিনি।

এরপর আবারও আঘাত করেন নাহিদ রানা। অভিষিক্ত শামিল হুসেইন ৭ বলে ৪ রান করে আউট হন। ওপেনার মাআজ সাদাকাত ২৮ বলে তিনটি চারে ১৮ রান করেন। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান ২০ বলে দুই চারে ১০ রান করে আউট হন। নাহিদের পঞ্চম শিকার হন সালমান আলি আগা, তিনি ৮ বলে ৫ রান করেন। পরে মেহেদী হাসান মিরাজ আঘাত হানেন। আবদুল সামাদকে শূন্য রানে ফেরান তিনি।

পরবর্তীতে মিরাজ হুসেইন তালাতকে ১৩ বলে ৪ রানে আউট করেন। একই ওভারে অধিনায়ক শাহীন আফ্রিদিও ৪ রান করে বিদায় নেন। তাসকিন আহমেদ ওয়াসিম জুনিয়রকে শূন্য রানে ফিরিয়ে দেন।

শেষদিকে ফাহিম আশরাফ কিছুটা প্রতিরোধ গড়ে ৪৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৩৭ রান করেন। তবু শেষ পর্যন্ত পাকিস্তান অলআউট হয় ১১৫ রানে।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাহিদ রানা। তিনি ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট। এছাড়া মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নেন।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

তানজিদের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

আপডেট সময় ০৮:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মাত্র ১১৫ রানের লক্ষ্য ১৫.১ ওভারেই টপকে যায় স্বাগতিকরা। ওপেনার তানজিদ হাসানের অপরাজিত অর্ধশতকে সহজ জয় পায় বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান দ্রুত রান তুলতে থাকেন। উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। পরে পাকিস্তানের অধিনায়ক শাহীন আফ্রিদি সাইফ হাসানকে আউট করলে এই জুটি ভাঙে। সাইফ ১০ বলে ৪ রান করেন।

এরপর তানজিদ হাসানের সঙ্গে জুটি গড়েন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে দ্রুত রান বাড়তে থাকে। সপ্তম ওভারেই দল পঞ্চাশ রান পূর্ণ করে। এই জুটিতে ৮২ রান আসে। আবরার আহমেদের এক ওভারে টানা ছক্কা মারেন তানজিদ। আবার শাহীন আফ্রিদির ওভারেও একাধিক চার আসে।

আরও পড়ুন  বিসিবির নারী উইমেন্স কাপ’ আয়োজনের ঘোষণা