ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 170

ছবি: সংগৃহীত

ডিএমপি কমিশনার মো. সরওয়ার নির্দেশনা দিয়ে বলেছেন ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে কোনো চালক যেন ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালায় সেজন্য প্রতি বাসে দুজন চালক রাখতে হবে ।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমকিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, যাত্রা নির্বিঘ্নে বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনে বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

আরও পড়ুন  রামুতে ট্রাকের ধাক্কায় দুই বোনসহ নিহত ৩, আহত আরও ৩ জন

লক্কর-ঝক্কর বাস যেন রাস্তায় না নামে এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন। রাস্তা থেকে যাত্রী উঠিয়ে যেন যানজট তৈরি করা না হয় সে বিষয়ে সতর্ক থাকতে বাস মালিকদের নির্দেশনা দিন তিনি।

সেইসঙ্গে অতিরিক্ত ভাড়া ঠেকাতে বিআরটিএ, সিটি করপোরেশনসহ ৬ সংস্থার ম্যাজিস্ট্রেট অভিযান চালাবে বলেও জানান ডিএমপি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

ঈদযাত্রায় প্রতি বাসে দুইজন চালক রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট সময় ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ডিএমপি কমিশনার মো. সরওয়ার নির্দেশনা দিয়ে বলেছেন ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা এড়াতে কোনো চালক যেন ৪-৫ ঘণ্টার বেশি গাড়ি না চালায় সেজন্য প্রতি বাসে দুজন চালক রাখতে হবে ।

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমকিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, যাত্রা নির্বিঘ্নে বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশনে বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ, ট্রাফিক পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

আরও পড়ুন  সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি