ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

লক্ষ্মীপুরে অস্ত্র, গুলি ও মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 520

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে মো. রাসেল ও দত্তপাড়া এলাকা থেকে ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমনকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন  মাদকের আড্ডার প্রতিবাদ করায় প্রাণ হারালেন বৃদ্ধ পিতার

পুলিশ জানায়, মো. রাসেল দেওপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, অপহরণ, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

অন্যদিকে, গ্রেপ্তার ইসমাইল হোসেন বেলজিয়াম সুমন উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়পুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছে পুলিশ। তার কাছ থেকে ২ রাউন্ড কার্তুজ ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, গ্রেপ্তার দুই যুবকের বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই সফল অভিযানে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এইসব অপরাধীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তবে তারা আরও চায়, চক্রের বাকি সদস্যদেরও আইনের আওতায় আনা হোক।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস ও মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরে অস্ত্র, গুলি ও মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম থেকে মো. রাসেল ও দত্তপাড়া এলাকা থেকে ইসমাইল হোসেন ওরফে বেলজিয়াম সুমনকে আটক করা হয়। সোমবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন  ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের