ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বেইলী রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড, উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 473

ছবি সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ মার্কেটের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। তবে স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকেই আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর প্রাথমিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পরে আরও ছয়টি ইউনিট যুক্ত করা হয়।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে নিঃস্ব দুই পরিবার

প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনের বেজমেন্টে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা ভবন।

প্রাথমিকভাবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, ভবনের ভেতরে এখনো অনেক মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, এবং আটকে পড়াদের নিরাপদে বের করে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের ফলে পুরো মার্কেট এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, অ্যাম্বুলেন্স এবং সাধারণ জনতা জড়ো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ভেতরের তাপ ও ধোঁয়া এখনো পুরোপুরি নিরসন হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। আগুনের উৎস, হতাহতের বিস্তারিত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আরও তথ্য পেতে অপেক্ষা করতে হচ্ছে তদন্তের ফলাফলের জন্য। সোমবার সন্ধ্যার এই দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

বেইলী রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ড, উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট

আপডেট সময় ০৭:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ মার্কেটের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। তবে স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকেই আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পর প্রাথমিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পরে আরও ছয়টি ইউনিট যুক্ত করা হয়।

আরও পড়ুন  বেইলি রোডে ফ্ল্যাট থেকে কোটি টাকার বিষ্ণু মূর্তি ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪