ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মির্জা আব্বাস দেশে ফিরে; যোগ দিয়েছেন নিজ দাফতরিক কাজে উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

চুরি ও হারানো ২৫১টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিলো ডিএমপি তেজগাঁও বিভাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 625

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া, চুরি কিংবা ছিনতাইকৃত ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে তারা।

তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশের এই সফল অভিযান বিগত এক মাসে পরিচালিত হয়। তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানার পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। ডিএমপি সূত্র জানায়, শেরেবাংলানগর থানা উদ্ধার করেছে ৬৩টি মোবাইল, হাতিরঝিল থানা ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও আদাবর থানা উদ্ধার করেছে ৩২টি করে, এবং তেজগাঁও থানা উদ্ধার করেছে ৩০টি মোবাইল ফোন।

আরও পড়ুন  পশুর হাটে অতিরিক্ত হাসিল ও অনিয়মে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি: ডিএমপি কমিশনার

প্রত্যেকটি মোবাইল ফোনই আগে করা সাধারণ ডায়েরি (জিডি) কিংবা লিখিত অভিযোগের ভিত্তিতে শনাক্ত করা হয়। এরপর আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা দক্ষতার মাধ্যমে ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়। এ সময় উপ-পুলিশ কমিশনার নিজে উপস্থিত থেকে মালিকদের হাতে মোবাইল তুলে দেন। এছাড়াও তেজগাঁও বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কেউ কেউ জানান, তারা ভাবতেই পারেননি চুরি হওয়া বা হারিয়ে যাওয়া ফোন ফিরে পাবেন। এই উদ্যোগকে অনেকেই পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরানোর ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন।

ডিএমপির এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাগরিকরা। তাদের মতে, পুলিশের আন্তরিকতা ও তথ্যপ্রযুক্তি ব্যবহার আরও বাড়লে এই ধরনের অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, “জনগণের আস্থা ও নিরাপত্তার জায়গা থেকে আমরা দায়বদ্ধ। হারানো বা চুরি হওয়া সম্পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সেই আস্থা আরও সুদৃঢ় করতে চাই।”

এই সেবামূলক উদ্যোগকে নিয়মিত চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তেজগাঁও বিভাগ।

নিউজটি শেয়ার করুন

চুরি ও হারানো ২৫১টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিলো ডিএমপি তেজগাঁও বিভাগ

আপডেট সময় ০৫:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। বিভিন্ন সময়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া, চুরি কিংবা ছিনতাইকৃত ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে তারা।

তথ্য-প্রযুক্তির সহায়তায় পুলিশের এই সফল অভিযান বিগত এক মাসে পরিচালিত হয়। তেজগাঁও বিভাগের আওতাধীন ছয়টি থানার পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে মোবাইল ফোনগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। ডিএমপি সূত্র জানায়, শেরেবাংলানগর থানা উদ্ধার করেছে ৬৩টি মোবাইল, হাতিরঝিল থানা ৫৪টি, মোহাম্মদপুর থানা ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও আদাবর থানা উদ্ধার করেছে ৩২টি করে, এবং তেজগাঁও থানা উদ্ধার করেছে ৩০টি মোবাইল ফোন।

আরও পড়ুন  ঈদে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার