ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম :
নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার, সংসদে জানালেন বিমানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০০ ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী নির্দিষ্ট সময়ে সোলার প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে চাপ বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান ও চীনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ শুধু প্রথম শ্রেণিতেই লটারি, বাকি সব শ্রেণিতে এবার লিখিত পরীক্ষা নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলায় মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চাইলেন রাষ্ট্রপতি

নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার, সংসদে জানালেন বিমানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।

আরও পড়ুন  মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

তিনি আরও জানান, বিমানের আধুনিকায়ন ও টেকসই মিক্সড ফ্লিট তৈরির লক্ষ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টিসহ মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার ক্রয়চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, বোয়িংয়ের উড়োজাহাজগুলো ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে এবং এয়ারবাসের উড়োজাহাজগুলো ২০৩৩ থেকে ২০৩৫ সালের মধ্যে বিমানের বহরে যুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার, সংসদে জানালেন বিমানমন্ত্রী

আপডেট সময় ০৭:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আধুনিকায়ন ও টেকসই মিশ্র বহর (মিক্সড ফ্লিট) গড়ে তুলতে বোয়িং ও এয়ারবাস থেকে নতুন ৩৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট ১৯টি নিজস্ব উড়োজাহাজ রয়েছে।

আরও পড়ুন  এয়ারবাসের সঙ্গে বিমানের ১০ উড়োজাহাজের চুক্তি