ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজধানীসহ ১৫ জেলায় বৃষ্টির আশঙ্কা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 39

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক।

বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে আবহাওয়ার সর্বশেষ অবস্থা নিয়ে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  ঢাকায় তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ঢাকা শহর ও এর চারপাশের জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

তিনি আরও জানান, বিশেষ করে সকাল ৬টা থেকে ১১টার মধ্যে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মাগুরা ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।

এদিকে বুধবার ভোরে রাজধানীতে তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টি হয়েছে। ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টি সকাল সোয়া ৬টা পর্যন্ত অব্যাহত ছিল। রাজধানীর নিউমার্কেট, গ্রিন রোড, ফার্মগেট, তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও বাংলামোটরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এই বজ্রবৃষ্টি হয়েছে।

এর আগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বুধবার ভোর ৫টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীসহ ১৫ জেলায় বৃষ্টির আশঙ্কা

আপডেট সময় ১০:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। তিনি কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক।

বুধবার (১১ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে আবহাওয়ার সর্বশেষ অবস্থা নিয়ে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস