ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

‘হৃদয়’ জুড়ানো ব্যাটিং, বাংলাদেশের লিড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। তাঁর ২৪২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৮৬ রান করেছে বাংলাদেশ, যা ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের চেয়ে ৩০ রান বেশি।

শনিবার (৭ নভেম্বর) ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে চারশ রানের কাছাকাছি নিয়ে যান হৃদয়। যোগ্য সঙ্গীর অভাবে আড়াইশ রানের কাছাকাছি গিয়েও তিনি তা পূরণ করতে পারেননি।

আরও পড়ুন  দুর্দান্ত ব্যাটিং বোলিং নৈপুণ্যে রেকর্ড জয়ে সিরিজের সমতা ফেরালো ভারত

২৪২ রানের ইনিংস খেলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড গড়েছেন হৃদয়। এর আগে এই রেকর্ড ছিল মুশফিকুর রহিমের, তিনি করেছিলেন ২১৯ রান। হৃদয় ৩৫৯ বল মোকাবিলা করে ২২টি চার ও ১১টি ছক্কায় এই ইনিংস খেলেন।

প্রথম ইনিংসে হৃদয় ছাড়া অন্য কোনো ব্যাটার ফিফটি তো দূরের কথা, চল্লিশের কোটায়ও পৌঁছাতে পারেননি। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম করেন ৩৪ রান। স্পিনার তাইজুল ইসলাম করেন ২২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১৮ রান। ওপেনার তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ করেন ১৬ রান করে। পেসার তাসকিন আহমেদ করেন ১২ রান। উইকেটকিপার-ব্যাটার লিটন দাস করেন মাত্র ৮ রান।

চোটের কারণে প্রথম ইনিংসে ব্যাট করতে পারেননি ওপেনার সাদমান ইসলাম অনিক।

নিউজটি শেয়ার করুন

‘হৃদয়’ জুড়ানো ব্যাটিং, বাংলাদেশের লিড

আপডেট সময় ০৬:৫৪:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে অপরাজিত থেকেছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়। তাঁর ২৪২ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৮৬ রান করেছে বাংলাদেশ, যা ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের চেয়ে ৩০ রান বেশি।

শনিবার (৭ নভেম্বর) ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে চারশ রানের কাছাকাছি নিয়ে যান হৃদয়। যোগ্য সঙ্গীর অভাবে আড়াইশ রানের কাছাকাছি গিয়েও তিনি তা পূরণ করতে পারেননি।

আরও পড়ুন  সুপার ওভারে ইতিহাসের নতুন রেকর্ড, শূন্য রানেই থামল বাহরাইনের ইনিংস