ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে যাচ্ছেন মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার সফর ঘিরে সুরমা তীরের নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নগরজুড়ে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মির্জা ফখরুল।

আরও পড়ুন  শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দলীয়ভাবে গণহত্যার বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

বিমানবন্দর থেকে তিনি সার্কিট হাউজে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ ও বিশ্রাম শেষে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর বেলা সাড়ে ৩টায় সিলেট নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে যোগ দেবেন রাষ্ট্রপতি। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে রাত ৮টায় রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা সাজানো হয়েছে।

এসএসএফ, জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে।

নাগরিক সংবর্ধনার প্রস্তুতি সম্পর্কে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, নগর ভবনের সামনে ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতিকে বরণ করতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে যাচ্ছেন মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার সফর ঘিরে সুরমা তীরের নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে নগরজুড়ে তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মির্জা ফখরুল।

আরও পড়ুন  ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল