ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ নয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরের দাপ্তরিক যোগাযোগ, নথি ও সারসংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির পূর্বে ‘মহামান্য’ এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন  জ্বালানি সংকট কাটাতে সমন্বিত উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬; ২৫ ভাদ্র ১৪৩৩) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

পরিপত্রে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও অধীনস্থ দপ্তরকে সরকারি দাপ্তরিক যোগাযোগ ও নথিপত্রে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ নয়
ছবি সংগৃহীত

নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব বা সচিব, বিভাগীয় কমিশনার, প্রধান তথ্য কর্মকর্তা এবং সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য-মাননীয়’ নয়

আপডেট সময় ০৪:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীনস্থ দপ্তরের দাপ্তরিক যোগাযোগ, নথি ও সারসংক্ষেপ প্রেরণের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদবির পূর্বে ‘মহামান্য’ এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন  কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান