ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

ছবি সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুরু হওয়া তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে হুইলচেয়ারে করে সংসদে প্রবেশ করেন তিনি।

এর আগে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদে নিজের কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন মির্জা আব্বাস। পরে তিনি অধিবেশনে যোগ দেন।

আরও পড়ুন  আলোচিত ঢাকা-৮ আসন কত ভোটে নাসিরুদ্দীনকে হারালেন মির্জা আব্বাস

সংসদ অধিবেশনে মির্জা আব্বাসকে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় স্পিকার বলেন, ‘মির্জা আব্বাস দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন। আপনাকে এই সংসদে স্বাগত জানাচ্ছি।’

স্পিকারের বক্তব্যের পর মির্জা আব্বাস হাত তুলে তাঁকে সালাম জানান। পরে অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরাও তাঁকে স্বাগত জানান।

এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

নিউজটি শেয়ার করুন

দেশে ফিরে সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

আপডেট সময় ০৬:৪৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুরু হওয়া তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে হুইলচেয়ারে করে সংসদে প্রবেশ করেন তিনি।

এর আগে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদে নিজের কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন মির্জা আব্বাস। পরে তিনি অধিবেশনে যোগ দেন।

আরও পড়ুন  মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন