ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী বিপিএল অনিশ্চিত, ক্রিকেটারদের সুখবর বিসিবি বসের

‘কোনো ইঞ্জিনিয়ারিং ফল মানা হবে না’: মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 3902

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের ফল যদি স্বাভাবিক প্রক্রিয়ায় না আসে, তা মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুপুর পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলে মনে করছেন তিনি। তার ভাষায়, আরও বেশি ভোটার কেন্দ্রে আসা উচিত ছিল।

আরও পড়ুন  ‘২ হাজার টাকার কার্ড পেতে ১ হাজার টাকা ঘুষ দিতে হবে না তো?’—নাহিদ ইসলাম

একই কেন্দ্রে অন্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, তার পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং কয়েক ঘণ্টা পর ঢুকতে দেওয়া হয়।

এ বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা আব্বাস বলেন, অনেক কেন্দ্রে তাদের এজেন্টই ছিল না। কোথাও যদি এজেন্ট ঢুকতে না পেরে থাকেন, সেটি তার দায়িত্ব নয় বলে মন্তব্য করেন তিনি।

জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি প্রার্থী বলেন, তিনি ফলাফলের ব্যাপারে শতভাগ আশাবাদী। তবে ভোট কারচুপি বা ফলাফল প্রভাবিত করার কোনো চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

‘কোনো ইঞ্জিনিয়ারিং ফল মানা হবে না’: মির্জা আব্বাস

আপডেট সময় ০২:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনের ফল যদি স্বাভাবিক প্রক্রিয়ায় না আসে, তা মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দুপুর পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলে মনে করছেন তিনি। তার ভাষায়, আরও বেশি ভোটার কেন্দ্রে আসা উচিত ছিল।

আরও পড়ুন  খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে চিকিৎসা