ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আজ সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 109

ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর ১২টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিরোধী দলের প্রতিনিধিরা কমিটিতে যোগ না দেওয়ায় ১২ সদস্য নিয়েই কার্যক্রম শুরু হচ্ছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকটি জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি পর্ব এবং পরবর্তী বৈঠকগুলোর আলোচ্যসূচি নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন  আবারও আলোচনার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের

সংসদ সচিবালয়ের একটি সূত্রের তথ্য অনুযায়ী, উদ্বোধনী বৈঠক মূলত সাংগঠনিক প্রস্তুতির মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে। পরবর্তী বৈঠকগুলো থেকে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় বর্তমান সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। এ উদ্যোগের অংশ হিসেবে সংবিধানের ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছিল।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের লক্ষ্যে গত ১৩ জুলাই জাতীয় সংসদে এ কমিটি গঠন করা হয়। তবে বিরোধী দল সংবিধান সংশোধনের পরিবর্তে রাষ্ট্র সংস্কারের দাবি জানিয়ে আসায় তারা কমিটিতে অংশ নেয়নি।
মোট ১৭ সদস্যের কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি পদ শূন্য রাখা হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া গেলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলে সংসদে জানানো হয়েছিল।

বর্তমানে ১২ সদস্যের এই কমিটির সভাপতি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্য হিসেবে রয়েছেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আজ সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক

আপডেট সময় ১০:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর ১২টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিরোধী দলের প্রতিনিধিরা কমিটিতে যোগ না দেওয়ায় ১২ সদস্য নিয়েই কার্যক্রম শুরু হচ্ছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, বৈঠকটি জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকে সদস্যদের পরিচিতি পর্ব এবং পরবর্তী বৈঠকগুলোর আলোচ্যসূচি নির্ধারণের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন  রাজনৈতিক দল নিবন্ধন ও আচরণবিধি নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক আজ