ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবসর নাকি সপ্তম বিশ্বকাপ, মেসি স্পষ্ট করলেন অবস্থান ‘ঝর্ণা ছিলেন বৈধ স্ত্রী’, রয়েল রিসোর্ট ইস্যুতে মামুনুলের দাবি মধ্যরাতের মাঝেই একাধিক অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা প্রধানমন্ত্রীকে ঘিরে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের চারজনের প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির চেষ্টা হচ্ছে: রিজভী বারবার রাস্তা খনন বন্ধে সমন্বিত পরিকল্পনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশের আইনি প্রক্রিয়া সম্পন্ন, বেনজীর প্রত্যর্পণে আশাবাদ সরকার ২৩ জুন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির চেষ্টা হচ্ছে: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উসকানিমূলক ও নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সরকারকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  “ইসরায়েলের জন্য তুরস্ক একটি হুমকি” - দাবি করেছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

রুহুল কবির রিজভী বলেন, একটি শক্তিশালী ও কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর অনুষ্ঠিত হচ্ছে। তবে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়। বিএনপির আদর্শ ও রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দলের নামের সঙ্গে ‘জাতীয়তাবাদী’ শব্দটি যুক্ত থাকায় দেশের স্বার্থ রক্ষা তাদের অন্যতম অঙ্গীকার। সে কারণে নানা চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করেই সরকারকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সেমিনারে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন, ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা।

অনুষ্ঠানে রিজভী আইসিটি খাতের ধারাবাহিক উন্নয়নের পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির চেষ্টা হচ্ছে: রিজভী

আপডেট সময় ০৪:৩৪:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উসকানিমূলক ও নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে সরকারকে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল