ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / 162

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন  সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত, প্রেক্ষাপট গ্রাহক অসন্তোষের

শনিবার, ২০ জুন ভোর ৬টার দিকে চৌকা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী, পাঁচজন পুরুষ এবং চারটি শিশু রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি ভারতের অভ্যন্তরে তাদের অবস্থান নিশ্চিত করে এবং বাংলাদেশে প্রবেশের প্রচেষ্টা প্রতিহত করে। ফলে তারা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

বিজিবির তথ্য অনুযায়ী, বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশ ইন চেষ্টার একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

চৌকা সীমান্তে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

আপডেট সময় ১০:৫২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন  আইসিসির ভোটাভুটিতে মাত্র দুই ভোট পেল বাংলাদেশ