ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

বিপিএলে ফিক্সিংকাণ্ড অভিযুক্ত ৫ জনের নাম প্রকাশ করল বিসিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 144

ছবি: সংগৃহীত

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে ক্রিকেটারসহ অন্তত পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ তদন্ত শেষে আইসিসির দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের নাম আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে সংস্থাটি। বিসিবির তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিরা বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-স্বত্বাধিকারী মোহাম্মদ তাওহিদুল হক তাওহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক এবং ক্রিকেট সংগঠক সামিনুর রহমান। তাদের বিরুদ্ধে ২০২৬ বিপিএলের সময়েও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন  এনামুল হক বিজয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টেগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) পরিচালিত এই তদন্তে ২০২৬ বিপিএল ঘিরে জুয়া কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব এবং তদন্তে অসহযোগিতার মতো গুরুতর বিষয়গুলো উঠে এসেছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা নীতিমালার ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা ‘ডিমান্ড নোটিশ’ মানতে ব্যর্থ হয়েছেন, তদন্তের স্বার্থে গোপন যোগাযোগ বা তথ্যাদি মুছে ফেলেছেন এবং মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তাকে (ড্যাকো) প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করেননি।

উল্লেখ্য, ২০২৫ সালের বিপিএল চলাকালে প্রথম ফিক্সিংয়ের অভিযোগ সামনে এলে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ অনুসন্ধানের পর কমিটি বিসিবির কাছে প্রায় ৯০০ পৃষ্ঠার একটি বিশদ তদন্ত রিপোর্ট জমা দেয়।
পরবর্তীতে এই রিপোর্টটি বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়। মিরপুরে আয়োজিত আজকের সংবাদ সম্মেলনে বোর্ড প্রতিনিধি হিসেবে ক্রিকেটার তামিম ইকবাল বলেন, “তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে এবং চিহ্নিত পাঁচজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বড় ধরনের শাস্তি পেতে যাচ্ছেন।”

নিউজটি শেয়ার করুন

বিপিএলে ফিক্সিংকাণ্ড অভিযুক্ত ৫ জনের নাম প্রকাশ করল বিসিবি

আপডেট সময় ০৭:৩১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন ম্যাচ ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে ক্রিকেটারসহ অন্তত পাঁচজনের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ তদন্ত শেষে আইসিসির দুর্নীতিবিরোধী ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের নাম আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছে সংস্থাটি। বিসিবির তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিরা বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-স্বত্বাধিকারী মোহাম্মদ তাওহিদুল হক তাওহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিক এবং ক্রিকেট সংগঠক সামিনুর রহমান। তাদের বিরুদ্ধে ২০২৬ বিপিএলের সময়েও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন  তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরিতে ফাইনালে রাজশাহীর লড়াকু সংগ্রহ