ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে নতুন কমিশন গঠনের ঘোষণা তথ্যমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 219

ছবি: সংগৃহীত

বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর ওপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (০৭ মে) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং, অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী উল্লেখ করেন, একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা এখন সময়ের দাবি এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই প্রদর্শনীতে মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয়। বর্তমান সরকারের গণতান্ত্রিক ম্যান্ডেট ও জনগণের কাছে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, সরকার এই খাতে কোনো নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না, বরং সহায়ক বা ‘ফেসিলিটেটর’ হিসেবে ভূমিকা রাখতে চায়। উন্নত দেশগুলোর আদলে স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালনার পথেই সরকার হাঁটছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  চালের দাম নিয়ন্ত্রণে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে গণমাধ্যম শিল্পের বর্তমান চ্যালেঞ্জগুলো তুলে ধরে বলেন, বর্তমানে পত্রিকা বা টেলিভিশনের সঠিক পরিসংখ্যান সরকারের হাতে নেই। ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভুল সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। এই সমস্যা সমাধানে সরকার তিনটি ধাপে কাজ শুরু করেছে: যৌথ গবেষণা, ডিজিটাল তথ্য সংগ্রহ এবং সেই তথ্যের ভিত্তিতে একটি নতুন রোডম্যাপ বা নীতিমালা তৈরি। এই প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞাপনের হার নির্ধারণ এবং রাজস্ব আদায়ে পূর্ণ স্বচ্ছতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা ও ডিজিটাল বিশ্বের ঝুঁকির বিষয়টিও আলোচনায় আসে। মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ফোরাম গঠন করা না হলে পৃথিবী বড় ধরনের ঝুঁকিতে পড়বে। তিনি এই নতুন ইকো-সিস্টেম বুঝতে সংশ্লিষ্টদের জ্ঞানভিত্তিক বিনিয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে কোয়াব ও অ্যাটকো-এর শীর্ষ নেতৃবৃন্দসহ ব্রডকাস্ট ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে নতুন কমিশন গঠনের ঘোষণা তথ্যমন্ত্রীর

আপডেট সময় ০৬:৩৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

বর্তমান সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের পরিবর্তে একটি সুষ্ঠু ও স্বাধীন কাঠামোর ওপর দাঁড় করাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বৃহস্পতিবার (০৭ মে) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং, অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী উল্লেখ করেন, একটি স্বাধীন ও সর্বসম্মত ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা এখন সময়ের দাবি এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই প্রদর্শনীতে মন্ত্রী বলেন, আধুনিক বিশ্বে তথ্যপ্রবাহ বা জবাবদিহিতার বাইরে থাকা কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয়। বর্তমান সরকারের গণতান্ত্রিক ম্যান্ডেট ও জনগণের কাছে দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, সরকার এই খাতে কোনো নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে চায় না, বরং সহায়ক বা ‘ফেসিলিটেটর’ হিসেবে ভূমিকা রাখতে চায়। উন্নত দেশগুলোর আদলে স্বাধীন কমিশনের মাধ্যমে গণমাধ্যম পরিচালনার পথেই সরকার হাঁটছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন  গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই: তথ্যমন্ত্রী