ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

মঞ্চ প্রস্তুত, আজ ফাইনাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 158

ছবি: সংগৃহীত

‘মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ভাগ্যনির্ধারক শেষ ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে পাকিস্তান, ফলে শেষ ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। বাংলাদেশের সামনে আজ যেমন সিরিজ জয়ের হাতছানি, তেমনি রয়েছে হারের বড় ঝুঁকি। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে যারা জিতবে, সিরিজ যাবে তাদেরই ঝুলিতে।

সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে এখন হারের শঙ্কায় স্বাগতিক বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিলেও, দ্বিতীয় ম্যাচে সেই ধারবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন বোলাররা। পাকিস্তানের করা ২৭৪ রানের পাহাড় টপকাতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিশেষ করে শেষ ৪১ রানে ৭ উইকেট হারানোয় ১১ রানেই অলআউট হয় স্বাগতিকরা। বোলারদের নিয়ন্ত্রণহীনতা আর ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতায় সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ধরনকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে জানান, প্রথম ১০ ওভারে প্রত্যাশিত শুরু করতে না পারা এবং টপ অর্ডারের ব্যর্থতাই পরাজয় ত্বরান্বিত করেছে। ব্যাটিং সহায়ক উইকেট হওয়া সত্ত্বেও লিটন (৪১), হৃদয় (২৪) ও আফিফ (১৪) ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি, যা দলের ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন  পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক জঙ্গি নিহত হয়েছে: সর্বদলীয় বৈঠকে দাবি রাজনাথের

টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সিরিজ জয়ের লক্ষ্যে শেষ ম্যাচে দলের খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা প্রত্যাশা করছেন। দ্বিতীয় ম্যাচে লিটন ও হৃদয়ের মতো ব্যাটাররা থিতু হয়েও ইনিংস বড় করতে না পারায় ব্যাটিং ব্যর্থতা প্রকট হয়ে ওঠে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে মিরাজ ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই উন্নতির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। অঘোষিত ফাইনালের আগে তিনি আশা প্রকাশ করেন যে, ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা মাঠে উজাড় করে দেবেন।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মেহেদী হাসান মিরাজ কর্তৃক পাকিস্তানের সালমান আলী আগার বিতর্কিত রানআউট। বোলারকে বল ফিরিয়ে দেওয়ার সময় অসতর্ক সালমানকে বিদ্যুৎগতিতে রানআউট করেন মিরাজ। বিষয়টি নিয়ে ক্রিকেট বিশ্বে সমালোচনা উঠলেও টাইগার ব্যাটার লিটন দাস সতীর্থের পক্ষেই সাফাই গেয়েছেন। লিটন স্পষ্ট জানান, এটি কোনো চ্যারিটি লিগ নয় বরং আন্তর্জাতিক ক্রিকেট। নিয়মের মধ্যে থেকে করা এই আউটে স্পোর্টসম্যানশিপ বা ক্রিকেটীয় চেতনা ক্ষুণ্ন হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি।

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিশেষ ঈদ উপহার পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই উপহারে উচ্ছ্বাস প্রকাশ করে পেসার তাসকিন আহমেদ বলেন, “বোর্ডের এই উদ্যোগে আমরা খুবই খুশি।” বিসিবির এই উপহার খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করলেও, সাধারণ সমর্থকদের জন্য বড় উপহার হবে আজ পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয়। অঘোষিত ফাইনালে জয়লাভ করে ঈদের আগেই ক্রিকেটপ্রেমীদের উৎসবের আমেজ উপহার দিতে বদ্ধপরিকর টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

মঞ্চ প্রস্তুত, আজ ফাইনাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

আপডেট সময় ০৩:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

‘মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ভাগ্যনির্ধারক শেষ ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে পাকিস্তান, ফলে শেষ ম্যাচটি এখন রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। বাংলাদেশের সামনে আজ যেমন সিরিজ জয়ের হাতছানি, তেমনি রয়েছে হারের বড় ঝুঁকি। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে যারা জিতবে, সিরিজ যাবে তাদেরই ঝুলিতে।

সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে এখন হারের শঙ্কায় স্বাগতিক বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিলেও, দ্বিতীয় ম্যাচে সেই ধারবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হন বোলাররা। পাকিস্তানের করা ২৭৪ রানের পাহাড় টপকাতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিশেষ করে শেষ ৪১ রানে ৭ উইকেট হারানোয় ১১ রানেই অলআউট হয় স্বাগতিকরা। বোলারদের নিয়ন্ত্রণহীনতা আর ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতায় সিরিজ নির্ধারণী শেষ ম্যাচটি এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ধরনকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে জানান, প্রথম ১০ ওভারে প্রত্যাশিত শুরু করতে না পারা এবং টপ অর্ডারের ব্যর্থতাই পরাজয় ত্বরান্বিত করেছে। ব্যাটিং সহায়ক উইকেট হওয়া সত্ত্বেও লিটন (৪১), হৃদয় (২৪) ও আফিফ (১৪) ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি, যা দলের ব্যাটিং গভীরতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আরও পড়ুন  ফাইনালের লড়াইয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু, চোটে ছিটকে গেলেন হেনরি