ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রকাশ্যে ঘুষের আদান-প্রদান! ভিডিও ভাইরাল হতেই বিপাকে সেই ভূমি কর্মকর্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 732

ছবি সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভূমি-সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে শোকজ করা হয়েছে।

নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে খবরের কথা বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  রাজবাড়ীতে হাসপাতালে স্বামীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা নিজের ব্যাগে রাখছেন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। এ সময় ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’

ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ভূমি-সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ হয়রানি ও নানা অনিয়মের শিকার হচ্ছেন—এমন অভিযোগ রয়েছে। ঘুষ গ্রহণের সরাসরি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী বলেন, ২০ শতাংশ জমির নামজারি (খারিজ) করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা তার কাছে ৮ হাজার টাকা ঘুষ দাবি করেন। অথচ ওই জমির সরকারি ফি মাত্র ১ হাজার ৭০ টাকা।

ভুক্তভোগী আরও বলেন, অতিরিক্ত টাকা কেন দিতে হবে জিজ্ঞেস করলে সহকারী ভূমি কর্মকর্তা বলেন, ‘শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, ওপরে দিতেও খরচ আছে। টাকা দিলে কাজ ‘সুন্দর করে’ করে দেওয়া হয় বলেও তিনি জানান।

এ বিষয়ে সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতোমধ্যে তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণের ভিত্তিতে সেলিনা পারভীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রকাশ্যে ঘুষের আদান-প্রদান! ভিডিও ভাইরাল হতেই বিপাকে সেই ভূমি কর্মকর্ত

আপডেট সময় ০৯:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভূমি-সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে শোকজ করা হয়েছে।

নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে খবরের কথা বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন  ঘুষ মামলায় শাস্তি, ওসি মাসুদ রানা এখন উপ-পরিদর্শক