ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / 641

ছবি: সংগৃহীত

অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান।

যেখানে মহসিন নাকভি নিশ্চিত করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের সবরকম বিকল্প নিয়ে ভাবতে বলেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবার জানানো হবে বলে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  উত্তেজনার মধ্যে প্রতিরক্ষা বাজেট ২০% বাড়াল পাকিস্তান, কড়া বার্তা ভারতের

আজ সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে তা নিশ্চিত করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। নাকভি লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আইসিসিসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।’

এর আগে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন নাকভি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন মহসিন নাকভি।’

মূলত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা ম্যাচগুলো আরেক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। যদিও বিশ্ব ক্রিকেট সংস্থা কোনো নিরাপত্তা শঙ্কা খুঁজে না পাওয়ায় বাংলাদেশকে সিদ্ধান্ত পাল্টাতে বলেছিল। নয়তো বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকিও পেয়েছিল বাংলাদেশ, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল। শেষ পর্যন্ত তাদের সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছে ক্রিকেটের শীর্ষ সংস্থা।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে এসেছে তারা। শুধু তাই নয়? বাংলাদেশের প্রতি এমন অন্যায় সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদস্বরূপ বিকল্প পরিকল্পনারও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।.

সেজন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসেন।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

আপডেট সময় ০৮:৪৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান।

যেখানে মহসিন নাকভি নিশ্চিত করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের সবরকম বিকল্প নিয়ে ভাবতে বলেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবার জানানো হবে বলে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  লন্ডনে বৈঠকের পর নিরপেক্ষতা হারালেন প্রধান উপদেষ্টা: অভিযোগ জামায়াতের