ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম :

বিশ্বকাপের সেরা নির্বাচিত হলেন মেসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা শিরোপা হারালেও লিওনেল মেসিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)। সংস্থাটি জানিয়েছে, পুরো আসরের পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ফিফার গোল্ডেন বল পুরস্কার পান স্পেন অধিনায়ক রদ্রি। তবে সেই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই ভিন্ন মূল্যায়ন দিয়েছে আইএফএফএইচএস।

আরও পড়ুন  স্পেন ফাইনালে, এবার অপেক্ষা প্রতিপক্ষের: আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড?

সংস্থাটি জানায়, তাদের নিজস্ব পারফরম্যান্স ইনডেক্স অনুযায়ী মেসিই ছিলেন টুর্নামেন্টের সেরা ফুটবলার। খেলোয়াড়দের মূল্যায়নে গোল, অ্যাসিস্ট, প্রতিটি ম্যাচের রেটিং এবং নকআউট পর্বে প্রভাবসহ বিভিন্ন সূচক বিশ্লেষণ করা হয়েছে।

আইএফএফএইচএসের তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপে আট ম্যাচে আট গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। পুরো আসরে তার গড় ম্যাচ রেটিং ছিল ৮.৩৩।

সংস্থাটি আরও জানায়, বিশেষ করে নকআউট পর্বে দলের সাফল্যে মেসির অবদান মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কঠিন মুহূর্তে দলকে এগিয়ে নেওয়ার সামর্থ্য এবং ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতেই তাকে সেরা নির্বাচিত করা হয়েছে।

আইএফএফএইচএসের দাবি, কোনো আবেগ বা ব্যক্তিগত পছন্দ নয়; সম্পূর্ণ তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতেই লিওনেল মেসিকে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের সেরা নির্বাচিত হলেন মেসি

আপডেট সময় ০৭:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা শিরোপা হারালেও লিওনেল মেসিকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)। সংস্থাটি জানিয়েছে, পুরো আসরের পারফরম্যান্স ও পরিসংখ্যান বিশ্লেষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ফিফার গোল্ডেন বল পুরস্কার পান স্পেন অধিনায়ক রদ্রি। তবে সেই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনা চলার মধ্যেই ভিন্ন মূল্যায়ন দিয়েছে আইএফএফএইচএস।

আরও পড়ুন  ৬৬ মিনিটে সমতায় ফিরল বেলজিয়াম, জমে উঠেছে মিশরের বিপক্ষে লড়াই