ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম :
সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল বিক্রেতার বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান স্পিকারের মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা, সংসদে অর্থমন্ত্রীর তথ্য রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পুলিশের পরামর্শ সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ইরানে নতুন মার্কিন অভিযান, ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি নরওয়ে ম্যাচের বিতর্কিত গোল নিয়ে মুখ খুলল ফিফা ৭২ বছরের বিশ্বকাপ রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা হরমুজ উত্তেজনার মধ্যেই ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা

সুইজারল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 25

ছবি সংগৃহীত

অতিরিক্ত সময়ের শেষ ভাগে করা জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজের গোলেই জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে লেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেডে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন  কেপ ভার্দেকে ভেঙে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোয় মেসির আর্জেন্টিনা

গোল হজমের পর সুইজারল্যান্ডও একাধিক আক্রমণ গড়ে তোলে এবং সমতায় ফেরার সুযোগ সৃষ্টি করে। তবে প্রথমার্ধে গোলের দেখা না পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে রিকার্দো রদ্রিগেজের পাস থেকে ড্যান এনদোয়ে গোল করে সুইজারল্যান্ডকে সমতায় ফেরান। এরপর ৭২তম মিনিটে ডাইভ দেওয়ার কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রিল এমবোলো। ফলে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

সংখ্যায় এগিয়ে থেকেও নির্ধারিত সময়ে আর গোল করতে পারেনি আর্জেন্টিনা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে।

অতিরিক্ত সময়ের ১১৪তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনাকে আবারও এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর ম্যাচের শেষ দিকে লাওতারো মার্টিনেজ আরও একটি গোল করে জয়ের ব্যবধান বাড়ান।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল লিওনেল মেসির দল।

নিউজটি শেয়ার করুন

সুইজারল্যান্ডকে বিদায় করে সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

আপডেট সময় ১০:২৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

অতিরিক্ত সময়ের শেষ ভাগে করা জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকা ম্যাচে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজের গোলেই জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখার চেষ্টা করে আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে লেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হেডে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আরও পড়ুন  আর্জেন্টিনা ম্যাচের আগে ডালাস পুলিশের সৌজন্য সাক্ষাতে মিসর দল