ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

উনদাভের জোড়া গোলে নকআউটে জার্মানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / 125

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করেছে জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। একাধিক সুযোগ তৈরি করার পাশাপাশি একবার বল জালেও পাঠায় তারা। তবে ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

ম্যাচের ৩০তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলার মধ্যে ফিরতি বলে শট নিয়ে জার্মানদের জালে বল জড়ান ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান দলটি।

আরও পড়ুন  জার্মানিতে জাতীয় নির্বাচনে ক্ষমতায় ফেরার পথে সিডিইউ, থাকতে পারে ঝুঁকি

প্রথমার্ধের শেষ দিকে আবারও গোলের দেখা পায় জার্মানি। তবে কাই হাভার্টজের শট জালে জড়ালেও ভিডিও পর্যালোচনার পর গোলটি বাতিল করেন রেফারি। এর আগে আইভরিকোস্টের ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ওপর ফাউলের ঘটনা ধরা পড়ায় গোলটি স্বীকৃতি পায়নি। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

বিরতির পর সমতায় ফেরার লক্ষ্যে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানরা। একের পর এক আক্রমণ চালালেও দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না দলটি। অবশেষে ম্যাচের ৬৮তম মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে জার্মানিকে সমতায় ফেরান ডেনিজ উনদাভ।

সমতায় ফেরার পর জয়সূচক গোলের খোঁজে আক্রমণের গতি বাড়িয়ে দেয় জার্মানি। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও গোল করেন উনদাভ। তার এই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।

বাকি সময়ে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। এই জয়ে টুর্নামেন্টের নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করে জার্মানি।

এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল জার্মানরা। টানা দ্বিতীয় জয়ে আত্মবিশ্বাস আরও বাড়ল ইউরোপের অন্যতম সফল দলটির।

নিউজটি শেয়ার করুন

উনদাভের জোড়া গোলে নকআউটে জার্মানি

আপডেট সময় ১০:০৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বিশ্বকাপে আইভরিকোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করেছে জার্মানি। ডেনিজ উনদাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

শনিবার (২০ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। একাধিক সুযোগ তৈরি করার পাশাপাশি একবার বল জালেও পাঠায় তারা। তবে ফাউলের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।

ম্যাচের ৩০তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় আইভরিকোস্ট। বক্সের ভেতরে সৃষ্ট জটলার মধ্যে ফিরতি বলে শট নিয়ে জার্মানদের জালে বল জড়ান ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকান দলটি।

আরও পড়ুন  ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আবারো কড়া সমালোচনা লা লিগা সভাপতির