ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

খুলনার শক্তিশালী জয়ে বাঁচল প্লে-অফের আশা , রংপুরের হারের ধারা অব্যাহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 326

ছবি: সংগৃহীত

বিপিএল ২০২৫-এ খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের হারের ধারা অব্যাহত রইল। রংপুরের দুই ওপেনার তৌফিক খান এবং সৌম্য সরকারের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচের শুরুতেই চরম চাপের মুখে পড়ে তারা। ফলে, ৪৬ রানে হারতে হয় তাদের, যা ছিল টানা চতুর্থ পরাজয়।

এদিন, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। মেহেদী হাসান মিরাজের দল এক দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলার পর, নাঈম শেখের অসাধারণ সেঞ্চুরিতে বড় স্কোরের পথে এগিয়ে যায়। নাঈম শেখ ৬২ বলে ১১১ রান করে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল ৮ ছক্কা ও ৭ চার। বিপিএলের ইতিহাসে বাংলাদেশের দশম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করেন নাঈম, যা খুলনাকে ২০ ওভারে ২২০ রানের বিশাল সংগ্রহ এনে দেয়।

আরও পড়ুন  বিপিএলে উড়ন্ত চলতে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্বার রাজশাহীর ২৪ রানের জয়

রংপুরের জন্য ২২১ রানের লক্ষ্য ছিল বেশ বড়, তবে ইনিংসের শুরুতেই তারা ৩৬ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায়। সৌম্য সরকার এক প্রান্তে দাঁড়িয়ে চেষ্টা চালিয়ে যান, তবে সহযোদ্ধাদের ব্যর্থতায় ম্যাচে আর কোন জুটি গড়তে পারেননি। সৌম্য ৭৪ রান করেন ১৫৪.১৬ স্ট্রাইক রেটে, তার ইনিংসে ছিল ৫ ছক্কা ও ৬ চার। যদিও তার এই লড়াইয়ের মাঝেও জয় আসেনি রংপুরের।

খুলনার সেরা বোলার ছিলেন মুশফিক হাসান। দীর্ঘ ৯ মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরে, তিনি ২৪ রানে ৩ উইকেট তুলে নিয়ে রংপুরের ভরাডুবিতে বড় ভূমিকা রাখেন।

এই জয় খুলনার কোয়ালিফায়ার সম্ভাবনা আরো উজ্জ্বল করেছে। তারা বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে এবং পরবর্তী ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারলে কোয়ালিফায়ার নিশ্চিত হবে তাদের।

নিউজটি শেয়ার করুন

খুলনার শক্তিশালী জয়ে বাঁচল প্লে-অফের আশা , রংপুরের হারের ধারা অব্যাহত

আপডেট সময় ০৭:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫