ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

সৌদিতে করিম বেনজেমার শিরোপা জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 84

ছবি: সংগৃহীত

সৌদি আরবের ফুটবল ময়দানে শিরোপা জয়ের ধারা অব্যাহত রেখেছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। স্থানীয় সময় শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত জমজমাট ফাইনালে আল খুলুদকে ২-১ গোলে হারিয়ে সৌদি কিংস কাপের শিরোপা জিতেছে তার বর্তমান দল আল হিলাল। রিয়াল মাদ্রিদ থেকে সৌদি আরবে আসার পর এটি বেনজেমার ক্যারিয়ারে আরও একটি বড় সাফল্য, যেখানে ৩৮ বছর বয়সেও তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন।

ম্যাচের শুরুতেই অবশ্য আল হিলালকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় আল খুলুদ। আর্জেন্টাইন স্ট্রাইকার রামিরো এনরিক গোলরক্ষক ইয়াসিন বুনুকে কাটিয়ে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন। তবে বিরতির ঠিক আগে ৪২তম মিনিটে নাসের আল-দাওসারির চমৎকার গোলে সমতায় ফেরে আল হিলাল।
এর কিছুক্ষণ পরেই ফার পোস্টে হার্নান্দেজ গোল করে আল হিলালকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ের মধ্য দিয়ে কোচ সিমোন ইনজাগি ক্লাবটির হয়ে তার প্রথম শিরোপা জয়ের স্বাদ নিলেন।

সাবেক ফরাসি তারকা করিম বেনজেমার জন্য এই ট্রফি জয় এক বিশেষ অর্জন। গত আসরে ভিন্ন ক্লাবের হয়ে কিংস কাপ জিতলেও এবার আল হিলালের জার্সিতে তিনি সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটালেন। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে সৌদি আরবে যোগ দেওয়ার পর ২০২৪–২৫ মৌসুমে আল ইত্তিহাদের হয়ে সৌদি প্রো লিগ ও কিংস কাপ জেতার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।

আরও পড়ুন  সৌদিতে ভারতীয় কর্মীদের ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি

কিংস কাপের শিরোপা নিশ্চিত করার পর সিমোন ইনজাগির শিষ্যরা এখন সৌদি প্রো লিগের দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছে। বর্তমানে লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা আল নাসরের চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে রয়েছে আল হিলাল। শিরোপা জয়ের এই আত্মবিশ্বাস লিগের পরবর্তী ম্যাচগুলোতে দলটিকে বাড়তি অনুপ্রেরণা দেবে বলে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

সৌদিতে করিম বেনজেমার শিরোপা জয়

আপডেট সময় ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

সৌদি আরবের ফুটবল ময়দানে শিরোপা জয়ের ধারা অব্যাহত রেখেছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। স্থানীয় সময় শুক্রবার (৮ মে) অনুষ্ঠিত জমজমাট ফাইনালে আল খুলুদকে ২-১ গোলে হারিয়ে সৌদি কিংস কাপের শিরোপা জিতেছে তার বর্তমান দল আল হিলাল। রিয়াল মাদ্রিদ থেকে সৌদি আরবে আসার পর এটি বেনজেমার ক্যারিয়ারে আরও একটি বড় সাফল্য, যেখানে ৩৮ বছর বয়সেও তিনি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন।

ম্যাচের শুরুতেই অবশ্য আল হিলালকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় আল খুলুদ। আর্জেন্টাইন স্ট্রাইকার রামিরো এনরিক গোলরক্ষক ইয়াসিন বুনুকে কাটিয়ে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন। তবে বিরতির ঠিক আগে ৪২তম মিনিটে নাসের আল-দাওসারির চমৎকার গোলে সমতায় ফেরে আল হিলাল।
এর কিছুক্ষণ পরেই ফার পোস্টে হার্নান্দেজ গোল করে আল হিলালকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ের মধ্য দিয়ে কোচ সিমোন ইনজাগি ক্লাবটির হয়ে তার প্রথম শিরোপা জয়ের স্বাদ নিলেন।

সাবেক ফরাসি তারকা করিম বেনজেমার জন্য এই ট্রফি জয় এক বিশেষ অর্জন। গত আসরে ভিন্ন ক্লাবের হয়ে কিংস কাপ জিতলেও এবার আল হিলালের জার্সিতে তিনি সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটালেন। ২০২৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ফ্রি ট্রান্সফারে সৌদি আরবে যোগ দেওয়ার পর ২০২৪–২৫ মৌসুমে আল ইত্তিহাদের হয়ে সৌদি প্রো লিগ ও কিংস কাপ জেতার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।

আরও পড়ুন  জানুয়ারি ২০২৬ থেকে সৌদিতে বিদেশিদের দখলে: নতুন রিয়্যাল এস্টেট আইন কী বলছে?