ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন দাসের অনন্য মাইলফলক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 101

ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও দিনটি এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য এক অনন্য মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ২০০০ রানের অভিজাত ক্লাবে প্রবেশ করার গৌরব অর্জন করেছেন লিটন। ভুল শটে আউট হওয়ার আগে ব্যক্তিগত ৩৩ রানের ইনিংস খেলার পথেই তিনি এই কীর্তি গড়েন।

ম্যাচের প্রথম দিন শেষে ৮ রানে অপরাজিত থাকা লিটন আজ ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৯৭তম ওভারের চতুর্থ ডেলিভারিতে মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের বলটি পুল করতে গিয়ে মিড অনে আমাদ বাটের হাতে ক্যাচ দেন তিনি। তবে আউট হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের রানের সংগ্রহকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।

পরিসংখ্যান অনুযায়ী, ৩১টি টেস্টের ৫৫টি ইনিংসে ব্যাটিং করে লিটন দাসের মোট সংগ্রহ এখন ২০০০৯ রান। ৩৭.২০ গড়ে এই রান করার পথে তিনি চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই শীর্ষে অবস্থান করছেন।

আরও পড়ুন  চলতি বছরে হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ২৬ টেস্টের ৪৮ ইনিংসে ৪৩.৬২ গড়ে তার সংগ্রহ ১৮৭৬ রান। লিটনের সমান ৪টি সেঞ্চুরি করা মুশফিকের সামনেও পাকিস্তান সিরিজের বাকি অংশে ২০০০ রান পূর্ণ করার সুযোগ রয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা নাজমুল হোসেন শান্ত ৩০ টেস্টের ৫৭ ইনিংসে ৫টি সেঞ্চুরিসহ ১৬৫৫ রান করেছেন।

এ ছাড়া তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছেন মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। মুমিনুল হক ৩২ টেস্টের ৬১ ইনিংসে ৩টি সেঞ্চুরিসহ ১৫৯৪ রান এবং মেহেদী হাসান মিরাজ ৩০ টেস্টের ৫৫ ইনিংসে ১৩২৪ রান সংগ্রহ করেছেন। ব্যক্তিগত অর্জনে লিটন এগিয়ে থাকলেও দলের প্রয়োজনে আরও দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রত্যাশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন দাসের অনন্য মাইলফলক

আপডেট সময় ০৫:২২:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন নিয়ে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও দিনটি এই উইকেটরক্ষক ব্যাটারের জন্য এক অনন্য মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ২০০০ রানের অভিজাত ক্লাবে প্রবেশ করার গৌরব অর্জন করেছেন লিটন। ভুল শটে আউট হওয়ার আগে ব্যক্তিগত ৩৩ রানের ইনিংস খেলার পথেই তিনি এই কীর্তি গড়েন।

ম্যাচের প্রথম দিন শেষে ৮ রানে অপরাজিত থাকা লিটন আজ ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। ৯৭তম ওভারের চতুর্থ ডেলিভারিতে মোহাম্মদ আব্বাসের অফ স্টাম্পের বাইরের বলটি পুল করতে গিয়ে মিড অনে আমাদ বাটের হাতে ক্যাচ দেন তিনি। তবে আউট হওয়ার আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের রানের সংগ্রহকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়।

পরিসংখ্যান অনুযায়ী, ৩১টি টেস্টের ৫৫টি ইনিংসে ব্যাটিং করে লিটন দাসের মোট সংগ্রহ এখন ২০০০৯ রান। ৩৭.২০ গড়ে এই রান করার পথে তিনি চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই শীর্ষে অবস্থান করছেন।

আরও পড়ুন  লিটন দাসের রেকর্ড ঝড়, টেস্টে ক্যাচ-স্ট্যাম্পিংয়ে শীর্ষে বাংলাদেশ