ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 158

ছবি: সংগ্রহীত

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে নতুন এবং ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশে আইপিএলের সম্প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই।

পূর্বে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করেছিল। তবে সরকার পরিবর্তনের সাথে সাথে সেই সিদ্ধান্তেও বদল এসেছে। বর্তমান তথ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘আমাদের কাছে এখনও কেউ আইপিএল সম্প্রচারের জন্য আনুষ্ঠানিক আবেদন করেনি। তবে আমরা খেলাধুলার সাথে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টাকে আমরা পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব। যদি কোনো চ্যানেল বা সংস্থা আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, তবে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।’

তথ্যমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার তাতে কোনো হস্তক্ষেপ বা বাধা দেবে না। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, তবে যাবে। জোর করে কোনো কিছু বন্ধ করা হবে না।’

আরও পড়ুন  গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শ নেবে সরকার: তথ্যমন্ত্রী

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলুও এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায়, তবে যাবে। আমাদের কেউ এটা বন্ধ রাখতে বলেনি।’ তিনি আরও উল্লেখ করেন যে, আগের অন্তর্বর্তী সরকারের দেওয়া নিষেধাজ্ঞার এখন আর কোনো কার্যকারিতা নেই।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও এই সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয় এবং তিনি প্রতিবেশী দেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান। উল্লেখ্য, আজ শনিবার থেকেই শুরু হচ্ছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের ১৯তম আসর।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৭:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে নতুন এবং ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বাংলাদেশে আইপিএলের সম্প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধা নেই।

পূর্বে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ ঘোষণা করেছিল। তবে সরকার পরিবর্তনের সাথে সাথে সেই সিদ্ধান্তেও বদল এসেছে। বর্তমান তথ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘আমাদের কাছে এখনও কেউ আইপিএল সম্প্রচারের জন্য আনুষ্ঠানিক আবেদন করেনি। তবে আমরা খেলাধুলার সাথে রাজনীতি মেশাতে চাই না। বিষয়টাকে আমরা পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখব। যদি কোনো চ্যানেল বা সংস্থা আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করে, তবে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব।’

তথ্যমন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে, স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার তাতে কোনো হস্তক্ষেপ বা বাধা দেবে না। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা কাউকে বাধা দেব না। যদি দেখা যায়, তবে যাবে। জোর করে কোনো কিছু বন্ধ করা হবে না।’

আরও পড়ুন  বাংলাদেশে এখনো অন্তর্বর্তীকালীন সরকারকে ভালো সমাধান মনে করছে মানুষ: মুহাম্মদ ইউনূস