ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযানে ৭৯ বাংলাদেশি গ্রেপ্তার আজকের নামাজের সময়সূচি: ৯ এপ্রিল ২০২৬ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে চলছে ভোটগ্রহণ লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা নিশ্চিত; সংসদে ঐতিহাসিক বিল পাস দিল্লিতে জয়শঙ্কর-খলিলুর বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা আল্লু অর্জুনের বাড়ির সামনে তুলকালাম, ভিড় সামলাতে পুলিশের লাঠিচার্জ রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ আগামীকাল থেকে ৪ দিন ইন্টারনেটে ধীরগতির শঙ্কা, রক্ষণাবেক্ষণ কাজের ঘোষণা বিএসসিপিএলসির

ইফতারের জন্য ইংলিশ লিগে বিরতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 81

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান এলেই বিশেষ ব্যবস্থা চালু করে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মুসলিম ফুটবলারদের ইফতারের ব্যবস্থা রাখতে ম্যাচ চলাকালে ইংল্যান্ডের লিগে এবারও থাকছে সংক্ষিপ্ত বিরতি। এ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে পবিত্র রমজান। পুরো মাসজুড়েই থাকবে এই বিশেষ ব্যবস্থা।

প্রতি বছরের ন্যায় এ বছরও ক্লাব অধিনায়ক এবং ম্যাচ কর্মকর্তারা খেলার মাঝে বিরতির সময়টা বেছে নেবেন, যাতে মুসলিম ফুটবলার বা কর্মকর্তারা ইফতার করতে পারেন। ম্যাচের আগে প্রতিপক্ষ দুদল ও ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে ঠিক করবেন খেলার মাঝে বিরতি দেওয়ার প্রয়োজন আছে কি না; সে সঙ্গে এটাও চূড়ান্ত করা হবে ঠিক কখন বিরতিটি প্রয়োজন।

ইফতারের জন্য নির্ধারিত সময়টাকে দলীয় পানিপানের বিরতি বা কৌশলগত টাইম-আউট হিসেবে বিবেচিত হবে না। খেলা চলতে থাকলে খেলা মাঝপথে থামানো হবে না। তবে গোলকিক, ফ্রিকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির মতো প্রথম সুযোগেই দিনের শেষ ভাগে ইফতারের জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে।

আরও পড়ুন  রমজান মাসে বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিকতা নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি: জ্বালানি উপদেষ্টা

নিউজটি শেয়ার করুন

ইফতারের জন্য ইংলিশ লিগে বিরতি

আপডেট সময় ০১:৪১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

পবিত্র মাহে রমজান এলেই বিশেষ ব্যবস্থা চালু করে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। মুসলিম ফুটবলারদের ইফতারের ব্যবস্থা রাখতে ম্যাচ চলাকালে ইংল্যান্ডের লিগে এবারও থাকছে সংক্ষিপ্ত বিরতি। এ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে পবিত্র রমজান। পুরো মাসজুড়েই থাকবে এই বিশেষ ব্যবস্থা।

প্রতি বছরের ন্যায় এ বছরও ক্লাব অধিনায়ক এবং ম্যাচ কর্মকর্তারা খেলার মাঝে বিরতির সময়টা বেছে নেবেন, যাতে মুসলিম ফুটবলার বা কর্মকর্তারা ইফতার করতে পারেন। ম্যাচের আগে প্রতিপক্ষ দুদল ও ম্যাচ কর্মকর্তারা আলোচনা করে ঠিক করবেন খেলার মাঝে বিরতি দেওয়ার প্রয়োজন আছে কি না; সে সঙ্গে এটাও চূড়ান্ত করা হবে ঠিক কখন বিরতিটি প্রয়োজন।

ইফতারের জন্য নির্ধারিত সময়টাকে দলীয় পানিপানের বিরতি বা কৌশলগত টাইম-আউট হিসেবে বিবেচিত হবে না। খেলা চলতে থাকলে খেলা মাঝপথে থামানো হবে না। তবে গোলকিক, ফ্রিকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির মতো প্রথম সুযোগেই দিনের শেষ ভাগে ইফতারের জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া হবে।

আরও পড়ুন  রোজার সময় সুস্থ থাকতে খাদ্যাভ্যাস কেমন হবে