ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে চলছে ভোটগ্রহণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 137

ছবি: সংগৃহীত

দেশের দুটি সংসদীয় আসনে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে বগুড়া-৬ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচী অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোটগ্রহণ চলবে।

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী—বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার। ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটারের জন্য এ আসনে ১৫০টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

আরও পড়ুন  জামায়াত আমিরের পলিসি ডিবেটের আহবান নিয়ে যা বলছে বিএনপি

অন্যদিকে শেরপুর-৩ আসনেও প্রার্থীর সংখ্যা তিনজন। তারা হলেন—বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে দুই আসনেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে ১৮ থেকে ২০ জন নিরাপত্তা কর্মী কাজ করছেন এবং ৩৬ জন নির্বাহী ও বিচারিক হাকিম সার্বিক পরিস্থিতি তদারকি করছেন। ইসির নিজস্ব পর্যবেক্ষকসহ স্থানীয় সংস্থার প্রায় চার শতাধিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে জয়ী হয়েছিলেন। আইনি বাধ্যবাধকতায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। অন্যদিকে, সাধারণ নির্বাচনের সময় এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়েছিল, যা আজ সম্পন্ন হচ্ছে। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে যে, জাতীয় নির্বাচনের মতোই এ দুই আসনেও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে চলছে ভোটগ্রহণ

আপডেট সময় ০৯:৪৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬