১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
ব্যাংক মার্জার: ‘শূন্য’ হওয়া শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা গৃহকর্মী নির্যাতন : বিমানের সাবেক এমডিসহ ৪ জনের রিমান্ড স্বচ্ছতার নজির: সম্পদ বিবরণী প্রকাশ করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সারাদেশে ৫ দিন ড্রোন ওড়ানো নিষিদ্ধ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই, আফ্রিদির মতে ‘ক্রিকেটের জয়’ পঞ্চগড়ে সারজিসকে সমর্থন দিলো ইসলামী আন্দোলন নির্বাচনের দিন সহিংসতা হলে, ওই দিন বুঝবেন প্রশাসনের কী প্রস্তুতি আছে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোনালদো বিদায় নিলেই সৌদি লিগ দর্শকশূন্য হয়ে পড়বে-ক্রুস শহীদ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল–চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা জামায়াত সেক্রেটারীর পা ভেঙে দিলেন বিএনপি কর্মী

পাকিস্তানের সাবেক বিশ্বকাপ তারকা এখন যুক্তরাষ্ট্রের দলে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 36

ছবি সংগৃহীত

২০১৫ বিশ্বকাপে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ বললেই ক্রিকেটপ্রেমীদের চোখে ভেসে ওঠে ওয়াহাব রিয়াজের সেই আগুনঝরা স্পেল। সেদিন শেন ওয়াটসনের বিপক্ষে তার করা সেই মরণকামড় বোলিংটি আজও বিশ্বকাপের ইতিহাসের অন্যতম বিধ্বংসী এবং চিরস্মরণীয় স্পেল হিসেবে গণ্য করা হয়।

২০১৫ সালের সেই ঐতিহাসিক ম্যাচে ওয়াহাব রিয়াজের বোলিং সঙ্গী ছিলেন তরুণ এহসান আদিল। তবে সেদিন স্টিভ স্মিথের উইকেট শিকার করলেও, আর উইকেট পাওয়া হয়নি। তার কারণে ভক্তরাও তাকে তেমন ভাবে মনে রাখেনি।

দীর্ঘ এক দশকের ব্যবধানে ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপে ফিরলেন এহসান আদিল। আজ সন্ধ্যায় কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। এই ম্যাচের ঠিক আগমুহূর্তে গতকাল টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত পেয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন আদিল। কাকতালীয়ভাবে, আজ তাকে লড়তে হবে নিজের সাবেক দেশ পাকিস্তানের বিপক্ষেই।

পাকিস্তানের হয়ে ৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে ম্যাচ খেলা এহসান আদিলের আন্তর্জাতিক ঝুলিতে আছে মোট ৯টি উইকেট (টেস্টে ৫টি ও ওয়ানডেতে ৪টি)। তার ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে নিয়ন্ত্রিত বোলিংটি ছিল ২০১৫ সালের অ্যাডিলেড ওভালে, যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩১ রান দিয়ে তিনি ১ উইকেট শিকার করেছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন জসদীপ সিং। দলের পক্ষ থেকে বেশ কয়েকদিন তার সুস্থতার অপেক্ষা করা হলেও, শেষ পর্যন্ত তাকে পাওয়া নিশ্চিত না হওয়ায় কপাল খুলেছে এহসান আদিলের। জসদীপের বদলি হিসেবে এখন যুক্তরাষ্ট্রের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতাতে প্রস্তুত এই পাকিস্তানি পেসার।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এহসান আদিলের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে উল্লেখ করা হয়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি জসদীপ সিংয়ের পরিবর্তে এহসান আদিলকে যুক্তরাষ্ট্র দলে যুক্ত করার প্রস্তাব অনুমোদন করেছে।

পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলার দীর্ঘ অভিজ্ঞতা থাকলেও যুক্তরাষ্ট্রের জার্সিতে এহসান আদিলের এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি। তবে আইসিসি টেকনিক্যাল কমিটির সবুজ সংকেত পাওয়ার পর, এখন যুক্তরাষ্ট্র দলের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই তার।

আইসিসির নিয়ম অনুসারে, মূল স্কোয়াডে কোনো পরিবর্তন আনতে বা নতুন কাউকে অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমতি নিতে হয়।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের সাবেক বিশ্বকাপ তারকা এখন যুক্তরাষ্ট্রের দলে

আপডেট সময় ০২:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬