ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কলম্বোতে ৫ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার হার টাইগারদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 464

ছবি সংগৃহীত

ক্রিকেট মাঠে জয়-পরাজয় থাকবেই, তবে একটি হার কতটা লজ্জাজনক ও হতাশাজনক হতে পারে, তার প্রকৃত উদাহরণ যেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দেখালো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা বেশ ভালোই হয়েছিল টাইগারদের। মাত্র ১ উইকেট হারিয়ে তুলেছিল ১০০ রান। সেখান থেকে যে এমন ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে, তা হয়তো কেউ কল্পনাও করেনি।

আরও পড়ুন  কলম্বো টেস্টে ব্যাটিং ধ্বসে পড়ে প্রথম দিন শেষে ২০০ পার করল টাইগাররা

দ্রুতই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ, যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে একের পর এক উইকেট। ৫ রানের ব্যবধানে হারায় ৭টি মূল্যবান উইকেট। শেষ পর্যন্ত ১৬৭ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নেয় ৭৭ রানের বড় ব্যবধানে।

এই হারের চেয়ে বড় কথা হলো, বাংলাদেশের এই ব্যাটিং ধস নতুন এক বিশ্বরেকর্ড গড়েছে। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১ উইকেট পড়ার পর ৮ উইকেট পর্যন্ত সবচেয়ে কম রানে হারানোর রেকর্ড এখন টাইগারদের দখলে। মাত্র ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। এর আগে এই রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের, যারা ২০২০ সালে নেপালের বিপক্ষে ৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল। এবার সেই লজ্জার রেকর্ডও ছাপিয়ে গেল বাংলাদেশ।

এদিন ইনিংসের শুরুতে তানজিদ তামিম ৬১ বলে ৬২ রান করে দলকে ভালো ভিত্তি গড়ে দিয়েছিলেন। কিন্তু মাঝের ব্যাটারদের ভঙ্গুর পারফরম্যান্সে ভেস্তে যায় সব পরিকল্পনা। শেষ দিকে জাকের আলী অনিকের লড়াকু ফিফটি হারের ব্যবধান কিছুটা কমালেও ম্যাচের ভাগ্য আর বদলানো সম্ভব হয়নি।

এই হারের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। তাই পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই, তা না হলে এই ব্যাটিং ধসের লজ্জা আরও দীর্ঘায়িত হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।

নিউজটি শেয়ার করুন

কলম্বোতে ৫ রানে ৭ উইকেট হারিয়ে লজ্জার হার টাইগারদের

আপডেট সময় ১০:৪৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ক্রিকেট মাঠে জয়-পরাজয় থাকবেই, তবে একটি হার কতটা লজ্জাজনক ও হতাশাজনক হতে পারে, তার প্রকৃত উদাহরণ যেন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দেখালো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা বেশ ভালোই হয়েছিল টাইগারদের। মাত্র ১ উইকেট হারিয়ে তুলেছিল ১০০ রান। সেখান থেকে যে এমন ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে, তা হয়তো কেউ কল্পনাও করেনি।

আরও পড়ুন  কলম্বে দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ