ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

নেইমারের হতাশা, হাত দিয়ে গোল করে খেলেন লাল কার্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 548

ছবি সংগৃহীত

দীর্ঘ চোটের পর দেড় মাস বিরতি কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটিই হয়ে উঠল একরাশ হতাশার গল্প। বোতাফোগোর বিপক্ষে সিরি ‘আ’ লিগ ম্যাচে নিজের ভুলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার, হারল তাঁর দল সান্তোসও।

আরও পড়ুন  বিশ্বকাপের আগে অস্ত্রোপচার করালেন নেইমার

গত ১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। আজ (১৭ মে) বোতাফোগোর বিপক্ষে ম্যাচে তিনি ফিরেছিলেন পুরনো ক্লাব সান্তোসের জার্সিতে। কিন্তু ম্যাচের ৭৬তম মিনিটে অদ্ভুত এক ঘটনায় ম্যাচের মোড় ঘুরে যায়। সান্তোসের এক আক্রমণে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে বল নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। বলের দিকেই ছুটে যান নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডার যখন বল ক্লিয়ার করতে উদ্যত, ঠিক তখনই নেইমার বলটি ডান হাতে ঠেলে পাঠিয়ে দেন জালে।

বোতাফোগোর খেলোয়াড়েরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলে রেফারি দেখান দ্বিতীয় হলুদ কার্ড। আগের একটি ফাউলের জন্য তিনি ম্যাচের প্রথমার্ধেই একটি হলুদ কার্ড পেয়েছিলেন। ফলাফল, দুটি হলুদে পরিণত হয় লাল কার্ডে। ১০ জনের দল হয়ে পড়ে সান্তোস।

নেইমার ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত ঠিক আছে। কিন্তু প্রথম কার্ডটি ছিল একেবারেই হাস্যকর। আমি শুধু ফাউল করলাম, সঙ্গে সঙ্গেই হলুদ! রেফারির সিদ্ধান্ত ছিল খুবই বাজে। এটা আমার মতামত, আশা করি বাড়তি শাস্তি দেবেন না।”

লাল কার্ড দেখায় নেইমার আগামী ম্যাচে নিষিদ্ধ। আর সেটিই হতে পারে সান্তোসের হয়ে তাঁর শেষ ম্যাচ। কারণ, জুনেই শেষ হচ্ছে তাঁর চুক্তি। এখনো নতুন করে চুক্তি নবায়নের কোনো ঘোষণা আসেনি ক্লাবের পক্ষ থেকে।

এদিকে এই হারের ফলে পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়েছে সান্তোস। ১১ ম্যাচে ২ জয়, ২ ড্র ও ৭ হারে তাদের সংগ্রহ মাত্র ৮ পয়েন্ট। ২০ দলের মধ্যে অবস্থান ১৮তম, অর্থাৎ অবনমন অঞ্চলের ভেতরে।

চোট কাটিয়ে মাঠে ফেরা, বিতর্কিত গোল, লাল কার্ড আর পরাজয় সব মিলিয়ে নেইমারের জন্য এটি এক দুঃস্বপ্নের রাতই বটে।

নিউজটি শেয়ার করুন

নেইমারের হতাশা, হাত দিয়ে গোল করে খেলেন লাল কার্ড

আপডেট সময় ১০:৩৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

দীর্ঘ চোটের পর দেড় মাস বিরতি কাটিয়ে অবশেষে মাঠে ফিরেছিলেন নেইমার। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটিই হয়ে উঠল একরাশ হতাশার গল্প। বোতাফোগোর বিপক্ষে সিরি ‘আ’ লিগ ম্যাচে নিজের ভুলেই লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ব্রাজিলিয়ান সুপারস্টার, হারল তাঁর দল সান্তোসও।

আরও পড়ুন  রেমো সভাপতির তোপে নেইমার, ‘নীচ প্রকৃতির’ মন্তব্য