ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
চাঁদাবাজি-সন্ত্রাসের তালিকা করবে গোয়েন্দা সংস্থা: আইজিপি পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম, থাকবেন নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 518

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গঠন হতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল, যার নেতৃত্বে আসতে চলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। চলতি সপ্তাহে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন তিনি, এমনই তথ্য নিশ্চিত করেছেন কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

আজ রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সামান্তা শারমিন জানান, নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন এবং এ পদ গ্রহণ করতে সরকারের তথ্য উপদেষ্টা পদ থেকে তিনি সরে দাঁড়াবেন।

আরও পড়ুন  শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ও গাড়িচাপায় ছাত্র হত্যার মামলা

নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, তাদের নতুন দল কোনো একক ব্যক্তির ওপর নির্ভর করবে না। দলটি গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে এবং নেতৃত্বে থাকবেন ওই সব ব্যক্তি, যারা গণঅভ্যুত্থান ও পরিবর্তনের চেতনা ধারণ করেন।

নতুন দলটির নাম ও গঠনতন্ত্র চূড়ান্ত হতে পারে এই সপ্তাহের মধ্যেই, এবং ২৪ ফেব্রুয়ারির মধ্যে দলটির আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। নতুন রাজনৈতিক দলটির পাশাপাশি ছাত্রদের জন্য নতুন একটি ছাত্রসংগঠনও ঘোষিত হতে পারে। প্রাথমিকভাবে, দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

নতুন দলের নেতৃত্বের বিষয়ে আলোচনা চলছে, যেখানে নাহিদ ইসলামের নাম শীর্ষে রয়েছে। পাশাপাশি, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং আখতার হোসেনকে দলের সদস্যসচিব হিসেবে প্রস্তাবিত করা হয়েছে। দলটির শীর্ষ পর্যায়ে থাকবেন সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

চলতি সপ্তাহে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম, থাকবেন নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে

আপডেট সময় ০৭:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গঠন হতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক দল, যার নেতৃত্বে আসতে চলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। চলতি সপ্তাহে সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন তিনি, এমনই তথ্য নিশ্চিত করেছেন কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

আজ রবিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সামান্তা শারমিন জানান, নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন এবং এ পদ গ্রহণ করতে সরকারের তথ্য উপদেষ্টা পদ থেকে তিনি সরে দাঁড়াবেন।

আরও পড়ুন  তোমার চোখে জুলাই