ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
চাঁদাবাজি-সন্ত্রাসের তালিকা করবে গোয়েন্দা সংস্থা: আইজিপি পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের নিজ সন্তানের জন্য হলেও ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 140

ছবি সংগৃহীত

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীদের কেবল অপরাধী হিসেবেই বিবেচনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

সোমবার (১১ মে) দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় তিনি পুলিশ বাহিনীর প্রতি আগামী দিনের কর্মপরিকল্পনা ও পেশাদারিত্ব বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন  আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়া সরকারের কাছে কেবল একটি স্লোগান নয়; এটি আমাদের একটি গভীর আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতি।” এই লক্ষ্য বাস্তবায়নে তিনি পুলিশ সদস্যদের আরও জনবান্ধব এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি, জানমালের নিরাপত্তা এবং জনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বাহিনীর সদস্যদের সতর্ক করে বলেন, কোনো মহলের সাম্প্রদায়িক উস্কানি বা নাশকতামূলক কর্মকাণ্ড যেন জনজীবনকে বিপর্যস্ত করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে।

সরকারপ্রধান আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার দেশে গণতান্ত্রিক অধিকার ও পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। আইনের শাসন সমুন্নত রাখতে পুলিশ বাহিনীকে যেকোনো ধরনের ভয়-ভীতি বা প্রলোভনের ঊর্ধ্বে থেকে কাজ করার পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০২:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬