ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাইকোর্টের জামিন পেলেন মমতাজ বেগম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যের ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী ‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক শর্তসাপেক্ষে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকের প্রবেশে নিষেধাজ্ঞা চায় সরকার বেনজীরকে ফেরত নিতে আমিরাতের চিঠি

জ্বালানি সংকটের জন্য দায়ী ক্ষমতাচ্যুত সরকার: তথ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 118

ছবি সংগৃহীত

দেশের বর্তমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে সরাসরি দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি অভিযোগ করেছেন যে, পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস থাকা সত্ত্বেও বিগত সরকার নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় গ্যাস উত্তোলনের যথাযথ পদক্ষেপ না নিয়ে দেশকে আমদানিনির্ভরতার দিকে ঠেলে দিয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকা কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন, বিগত স্বৈরাচারী সরকারের ভুল নীতি ও অনিয়মের কারণেই আজ দেশ জ্বালানি সংকটে ভুগছে। তিনি আরও বলেন, নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হরমুজ প্রণালির মতো সংবেদনশীল রুটের সমস্যার মুখে বাংলাদেশকে পড়তে হতো না। বর্তমান বিএনপি সরকার কেবল ক্ষমতার জন্য নয়, বরং জনসেবার মানসিকতা নিয়ে রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার ছাড়া চলমান সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন  জবাবদিহিতার সংস্কৃতি ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে সরকার: তথ্যমন্ত্রী

বরিশালসহ দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালসহ স্থানীয় হাসপাতালগুলোর সীমাবদ্ধতা ও সংকটের বিষয়ে সরকার অবগত রয়েছে। মফস্বল পর্যায়ের সাধারণ মানুষ যাতে দোরগোড়ায় উন্নত চিকিৎসা পায়, সেই লক্ষ্য নিয়ে বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে এবং দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।

টিকা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সাথে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সিভিল সার্জন মনজুর এ এলাহী এবং পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী এ সময় শিশুদের সুরক্ষা নিশ্চিতে দেশব্যাপী পরিচালিত এই টিকাদান কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকটের জন্য দায়ী ক্ষমতাচ্যুত সরকার: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দেশের বর্তমান জ্বালানি সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে সরাসরি দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি অভিযোগ করেছেন যে, পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস থাকা সত্ত্বেও বিগত সরকার নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষায় গ্যাস উত্তোলনের যথাযথ পদক্ষেপ না নিয়ে দেশকে আমদানিনির্ভরতার দিকে ঠেলে দিয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী টিকা কার্যক্রম উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দাবি করেন, বিগত স্বৈরাচারী সরকারের ভুল নীতি ও অনিয়মের কারণেই আজ দেশ জ্বালানি সংকটে ভুগছে। তিনি আরও বলেন, নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হরমুজ প্রণালির মতো সংবেদনশীল রুটের সমস্যার মুখে বাংলাদেশকে পড়তে হতো না। বর্তমান বিএনপি সরকার কেবল ক্ষমতার জন্য নয়, বরং জনসেবার মানসিকতা নিয়ে রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার ছাড়া চলমান সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

আরও পড়ুন  গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী