ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্কের ডাক দিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 128

ছবি সংগৃহীত

তুরস্ক সরকারের আমন্ত্রণে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে মর্যাদাপূর্ণ ‘কৌশলগত গণযোগাযোগ সামিট’। শুক্রবার (২৭ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই আন্তর্জাতিক আয়োজনের উদ্বোধন করেন। সামিটে মূল বক্তব্য প্রদান করেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ।
এই উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, আধুনিক গণমাধ্যম বিশেষজ্ঞ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা অংশগ্রহণ করছেন।

সামিটের একটি গুরুত্বপূর্ণ সেশন “বিশ্ব ব্যবস্থার জন্য একটি নতুন রূপরেখা: কৌশলগত যোগাযোগের প্রেক্ষিত” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের মতো জনবহুল ও দ্রুত ডিজিটালাইজড হওয়া দেশে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলার কঠিন চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

আরও পড়ুন  জ্বালানি সংকটের জন্য দায়ী ক্ষমতাচ্যুত সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণ ও দমনের হাতিয়ার হিসেবে তথ্যকে কৌশলগতভাবে বিকৃত ও ব্যবহার করা হয়েছে।” তিনি বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রাপ্তি এবং অবাধ তথ্য প্রবাহের মধ্যে একটি কার্যকর সমন্বয় সাধনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, “একটি নতুন, যুগোপযোগী ফ্রেমওয়ার্ক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে। বাংলাদেশ এ বিষয়ে অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে শিখতে আগ্রহী, পাশাপাশি নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে বৈশ্বিক জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতেও প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি জোর দিয়ে বলেন যে, এই ধরনের অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় ভবিষ্যতে একটি কার্যকর কৌশলগত যোগাযোগ কাঠামো গঠনে সহায়ক হবে এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

উল্লেখ্য, এই প‍্যানেল আলোচনায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ছাড়াও উত্তর সাইপ্রাস, কাজাকিস্তান ও সিরিয়ার তথ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন ফ্রেমওয়ার্কের ডাক দিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট সময় ০৭:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

তুরস্ক সরকারের আমন্ত্রণে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে মর্যাদাপূর্ণ ‘কৌশলগত গণযোগাযোগ সামিট’। শুক্রবার (২৭ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এই আন্তর্জাতিক আয়োজনের উদ্বোধন করেন। সামিটে মূল বক্তব্য প্রদান করেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইয়িলমাজ।
এই উচ্চপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, আধুনিক গণমাধ্যম বিশেষজ্ঞ এবং জাতীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা অংশগ্রহণ করছেন।

সামিটের একটি গুরুত্বপূর্ণ সেশন “বিশ্ব ব্যবস্থার জন্য একটি নতুন রূপরেখা: কৌশলগত যোগাযোগের প্রেক্ষিত” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের মতো জনবহুল ও দ্রুত ডিজিটালাইজড হওয়া দেশে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক তথ্য (ডিসইনফরমেশন) মোকাবিলার কঠিন চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

আরও পড়ুন  ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—বরিশালে তথ্যমন্ত্রীর