ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / 123

ছবি সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে ‘বাংলাদেশ আজাদ পার্টি’ (বিএপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির নাম ও লক্ষ্য ঘোষণা করা হয়।

নবগঠিত এই দলের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। এছাড়া দলের মুখপাত্র হিসেবে কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিনের নাম ঘোষণা করা হয়েছে। দলটির নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হলেও জানানো হয়েছে যে, তা পর্যায়ক্রমে গণমাধ্যমে প্রকাশ করা হবে।

আরও পড়ুন  নতুন দলে নেতৃত্বের ভার নিলেন নাহিদ

‘জান দেব, জুলাই দেব না’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আজাদ পার্টি ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছে। দলটির ঘোষিত নীতিমালায় রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি এবং সামাজিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ন্যায়বিচার নিশ্চিত করা এবং ‘ভারতীয় আধিপত্যবাদমুক্ত’ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা ১৭ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহসভাপতি রাশেদ প্রধান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শক্তিশালী ও নৈতিকতাসম্পন্ন রাজনৈতিক শক্তির প্রয়োজন মেটাতেই এই নতুন দলের যাত্রা শুরু হলো। তারা দেশপ্রেমিক সব শক্তিকে এই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ

আপডেট সময় ০৭:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

দেশের রাজনৈতিক অঙ্গনে ‘বাংলাদেশ আজাদ পার্টি’ (বিএপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলটির নাম ও লক্ষ্য ঘোষণা করা হয়।

নবগঠিত এই দলের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। এছাড়া দলের মুখপাত্র হিসেবে কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিনের নাম ঘোষণা করা হয়েছে। দলটির নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হলেও জানানো হয়েছে যে, তা পর্যায়ক্রমে গণমাধ্যমে প্রকাশ করা হবে।

আরও পড়ুন  আশানুরূপ উন্নতি হয়নি আইনশৃঙ্খলার : রিজভী