ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝিনাইদহে পুলিশের পোশাক ও ইয়াবাসহ ৫ ভুয়া পুলিশ গ্রেপ্তার উগান্ডায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি নাগরিকসহ ২৩১ জন বিদেশি আটক মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড; তদন্ত কমিটি গঠনের নির্দেশ যুদ্ধবিরতির সুযোগে মাটির নিচ থেকে অস্ত্র ও মিসাইল তুলছে ইরান নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা; শটগান উদ্ধার, আটক ৩ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে বিপুল জনসমাগম; প্রধান অতিথি তারেক রহমান হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরও ২ শিশুর মৃত্যু কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ডলি বেগমের শপথ ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করলো সংযুক্ত আরব আমিরাত লালমনিরহাট সীমান্তে বিষধর সাপ ও কুমির আতঙ্ক, স্থানীয়দের মাঝে ভয়

ঝিনাইদহে রাজনৈতিক উত্তেজনা: সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু, এলাকায় বাড়তি নিরাপত্তা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 84

ছবি সংগৃহীত

ঝিনাইদহ সদর উপজেলায় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে তরু মিয়া (৪৮) নামে ওই ব্যক্তি মারা যান। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে। অভিযোগ করা হয়েছে, জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভায় বিএনপির কিছু কর্মী বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন  বদরগঞ্জে দোকান ভাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫

এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতদের হাসপাতালে নেওয়া
ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবু কালাম জানান, জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির কয়েকজন নেতা–কর্মী আহত হন বলে তাদের দাবি। আহতদের মধ্যে তরু মিয়াকে গুরুতর অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত তরু মিয়ার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি প্রায় দুই যুগ বিদেশে ছিলেন এবং প্রায় পাঁচ মাস আগে দেশে ফিরে স্থানীয়ভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তার ছেলে শিপন রহমান ইউনিয়ন ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন তরু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে এবং যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে রাজনৈতিক উত্তেজনা: সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু, এলাকায় বাড়তি নিরাপত্তা

আপডেট সময় ১১:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

ঝিনাইদহ সদর উপজেলায় রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে তরু মিয়া (৪৮) নামে ওই ব্যক্তি মারা যান। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে। অভিযোগ করা হয়েছে, জামায়াতের নারী কর্মীদের একটি আলোচনা সভায় বিএনপির কিছু কর্মী বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন  টঙ্গীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তেজনা, আহত ১০