ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের বৃহস্পতিবার ৯ এপ্রিল: রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, একদিনেই বাড়ল বড় ব্যবধানে  যুদ্ধবিরতি: স্বস্তি ও শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা

বিএনপিতে ফিরবেন রুমিন ফারহানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 85

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ গ্রহণ করেননি তিনি।

এদিকে অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেয়নি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও। এমন পরিস্থিতিতে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার দলে ফেরা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  ঢাকা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির খোন্দকার আবু আশফাক

তবে বিএনপিতে ফেরার প্রশ্নটি উড়িয়ে দিয়েছেন রুমিন ফারহানা। শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এই মূহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা নেই।

তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে হিসেবে পরিচয় দিয়ে বলেন, অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকব। কোনো দলের ‘মেয়ে’ বলে কিছু নেই। একসময় একটি দলকে সমর্থন করেছি, দেশ ও মানুষের পক্ষে কথা বলেছি। পরে মতপার্থক্যের কারণে সরে এসেছি। এখানে আবেগ মিশিয়ে বিষয় জটিল করার কিছু নেই।

রুমিন ফারহানা বলেন, তার নির্বাচনী এলাকা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের কিছু অংশ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই এলাকার পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়া তার জন্য অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ ছিল। একটি বড় দলের বিপরীতে দাঁড়িয়ে লড়াই করতে হয়েছে। নানাভাবে চাপ প্রয়োগ করা হয়েছে যাতে তিনি হেরে যান। এটাকে কেউ কেউ ব্যক্তিগত অহংকারের লড়াইয়ে পরিণত করেছিল—দলের চেয়ে ব্যক্তির ইমেজ কেন ভালো হবে, এমন প্রশ্ন তুলে।

নিউজটি শেয়ার করুন

বিএনপিতে ফিরবেন রুমিন ফারহানা

আপডেট সময় ১১:৩০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ গ্রহণ করেননি তিনি।

এদিকে অনুষ্ঠানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেয়নি বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও। এমন পরিস্থিতিতে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার দলে ফেরা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন  বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নুর