ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / 282

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক ভিপি পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে রাফিয়া হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন  শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে আন্দোলন স্থগিত, উচ্চ পর্যায়ের কমিটি গঠনের আশ্বাস

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক শোক বার্তায় রাফিয়া রাফির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ এশা বগুড়া এনসিপি কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাফিয়া সুলতানা রাফি ২০১৯ সালে অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ‘নুর-রাশেদ-ফারুক’ প্যানেল থেকে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি অত্যন্ত সাহসী ও সক্রিয় ভূমিকা পালন করেন।

রাফিয়া রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এক শোক বার্তায় তিনি বলেন, “রাফিয়া ছিলেন কোটা সংস্কার আন্দোলন, ডাকসু নির্বাচন এবং ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের এক অকুতোভয় সহযোদ্ধা।” তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এনসিপির বগুড়া জেলা শাখার আহ্বায়ক এম এস এ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। তারা রাফিয়াকে একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে অভিহিত করে বলেন, মাঠের লড়াইয়ে তার উপস্থিতি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্বজনরা জানিয়েছেন, রাফিয়া রাফির জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বাদ আসর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। তার আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক অঙ্গনের সতীর্থদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ

আপডেট সময় ১২:২৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক ভিপি পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে রাফিয়া হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে দ্রুত রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই শিশু কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে হামলার ঘটনায় আহত ৫