ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড শহীদ আবু সাঈদ হত্যা মামলা: সাবেক দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন উত্তরাধিকার সূত্রে সন্তানের শরীর ও মনে মায়ের জিনের প্রভাব কতটুকু ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত আবু সাঈদ হত্যা মামলার রায় আজ: ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি ছাত্র আন্দোলনের পরিচিত মুখ রাফিয়া সুলতানা রাফির অকাল প্রয়াণ চুক্তি লঙ্ঘনের অভিযোগে ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ

ঢাকা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির খোন্দকার আবু আশফাক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 1134

ছবি: সংগৃহীত

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯০৯ ভোট।

আরও পড়ুন  শপথ নিলেন এনসিপির ৬ এমপি

এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৪টি। এর মধ্যে নবাবগঞ্জ উপজেলায় ১০৬টি এবং দোহার উপজেলায় ৭৮টি কেন্দ্র। দোহারে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৭২০ জন এবং নবাবগঞ্জে ৩ লাখ ১৫ হাজার ৮৯৭ জন। দুই উপজেলা মিলিয়ে মোট ভোটার ৫ লাখ ৩৬ হাজার ৬১৭ জন।

নবাবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এবং দোহার উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণার পর ব্যারিস্টার নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। এক পোস্টে তিনি আশা প্রকাশ করেন, জনগণের রায় অনুযায়ী নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়ন ও দুর্নীতিমুক্ত পরিবেশ গঠনে কাজ করবেন।

ফল প্রকাশের পর এলাকায় বিএনপি সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির খোন্দকার আবু আশফাক

আপডেট সময় ১২:৩৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী খোন্দকার আবু আশফাক। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯০৯ ভোট।

আরও পড়ুন  রাজধানীর মধ্য বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত